Hidden Stories (বাংলা)

গোয়া থেকে উত্তরপ্রদেশ, তারপর নেপালের পথে! বৈধ নথি ছাড়াই কীভাবে ঘুরলেন মার্কিন ব্যক্তি?

পাসপোর্ট নেই, ভিসার কাগজ নেই, তবু প্রায় সাত মাস ধরে ভারতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়িয়েছেন এক মার্কিন নাগরিক! উত্তরপ্রদেশে তাঁর গ্রেপ্তারির পর সামনে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য।[TECHTARANGA-POST:10897]ধৃতের নাম জর্ডন ব্রাউন। বয়স ৩৬। তিনি ক্যালিফোর্নিয়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। রবিবার উত্তরপ্রদেশের মাইনিহা এলাকা দিয়ে নেপালে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি। সেই সময় বৈধ নথিপত্র দেখাতে না পারায় তাঁকে আটক করে সশস্ত্র সীমা বল (এসএসবি)। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জেরায় জর্ডন দাবি করেছেন, তিনি মার্কিন নৌসেনার প্রাক্তন আধিকারিক। পর্যটক ভিসায় তিনি প্রথমে থাইল্যান্ডে গিয়েছিলেন। সেখানে গিয়ে তাঁর পাসপোর্ট হারিয়ে যায়। কিন্তু তারপরও তিনি দেশে ফিরে না গিয়ে জলপথে শ্রীলঙ্কা পৌঁছন। সেখান থেকে জাহাজে চেপে ভারতে আসেন। জর্ডনের দাবি, গত বছরের ২ নভেম্বর তিনি গোয়ায় পৌঁছেছিলেন। এরপর গোয়া থেকে বেঙ্গালুরু হয়ে উত্তরপ্রদেশের সোনাউলি সীমান্ত এলাকায় যান। সেখান থেকে নেপালে প্রবেশের পরিকল্পনা ছিল তাঁর।[TECHTARANGA-POST:10903]তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে প্রায় ৩২ হাজার টাকা এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তবে কোনও পাসপোর্ট, ভিসা বা পরিচয়পত্র মেলেনি। তদন্তকারীদের দাবি, জেরার সময় একাধিকবার নিজের বক্তব্য বদলেছেন ওই মার্কিন নাগরিক। ফলে তাঁর দাবি এবং ভারতে প্রবেশের পুরো ঘটনাক্রম খতিয়ে দেখা হচ্ছে। পাসপোর্ট বা বৈধ নথি ছাড়া কীভাবে একজন বিদেশি নাগরিক সাত মাস ধরে দেশের বিভিন্ন শহরে নির্বিঘ্নে ঘুরে বেড়ালেন? কোথায় ছিলেন তিনি? কারা তাঁকে সাহায্য করেছে? এই সব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসে দমদম বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছিল আর এক মার্কিন নাগরিক ম্যাথু ভ্যানডাইককে। তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছিল। সেই ঘটনার পর ফের এক মার্কিন নাগরিকের গ্রেপ্তারি ঘিরে বাড়ছে জল্পনা।

গোয়া থেকে উত্তরপ্রদেশ, তারপর নেপালের পথে! বৈধ নথি ছাড়াই কীভাবে ঘুরলেন মার্কিন ব্যক্তি?

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার