Hidden Stories (বাংলা)

শুভেন্দুর আপ্তসহায়ক খুনে গ্রেফতার চতুর্থ আততায়ী? ভিনরাজ্য থেকে পাকড়াও ‘শুটার’!

বারাসত: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক (PA) চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের তদন্তে বড় সাফল্য পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। চন্দ্রনাথ খুনের কিনারা করতে ভিনরাজ্যে চিরুনি তল্লাশি চালিয়ে অবশেষে চতুর্থ অভিযুক্তকে গ্রেফতার করলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। ধৃতের নাম রাজকুমার সিং। উত্তরপ্রদেশের ছাপ্পর এলাকার এক হাইওয়ে টোল প্লাজা থেকে নাটকীয়ভাবে তাঁকে আটক করার পর মঙ্গলবার গ্রেফতারির কথা জানায় সিবিআই। তদন্তভার হাতে নেওয়ার পর এই মামলায় এটাই সিবিআই-এর প্রথম বড় গ্রেফতারি।[TECHTARANGA-POST:9163]সিবিআই সূত্রে খবর, ধৃত রাজকুমার সিং উত্তরপ্রদেশের বালিয়ার বাসিন্দা। চন্দ্রনাথ রথের খুনের রাতে যে শুটাররা সরাসরি গুলি চালিয়েছিল, রাজকুমার তাদেরই একজন বলে দাবি সূত্রের। এই খুনের পর থেকেই সে গা ঢাকা দিয়েছিল। সিবিআই-এর বিশেষ তদন্তকারী দল প্রায় এক সপ্তাহ ধরে ফরিদাবাদ এবং দিল্লির বিভিন্ন ডেরায় অভিযান চালায়। মুজফ্‌ফরনগরের পুলিশ সুপার সঞ্জয় বর্মা জানিয়েছেন, ফরিদাবাদ থেকে পালিয়ে হরিদ্বারের দিকে যাওয়ার ছক কষছিল অভিযুক্ত। সোমবার সকালে সিবিআই-এর ডিএসপি রাজেশ কুমারের নেতৃত্বে একটি টিম উত্তরপ্রদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করে। এরপর দিল্লি হাইওয়ের ছাপ্পর টোল প্লাজ়ার কাছে যৌথ অভিযান চালিয়ে রাজকুমারকে আটক করা হয়।[TECHTARANGA-POST:9249]চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে এখনও পর্যন্ত যে চারজন ধরা পড়েছে, তারা প্রত্যেকেই ভিনরাজ্যের বাসিন্দা। এর আগে রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল (SIT) এবং সিআইডি (CID) যৌথভাবে তদন্ত করে তিনজনকে গ্রেফতার করেছিল। বিহারের বক্সার থেকে পাকড়াও করা হয়েছিল বিশাল শ্রীবাস্তবকে। এর পাশাপাশি পুলিশের জালে ধরা পড়ে ভিনরাজ্যের বাসিন্দা রাজ সিং এবং ময়ঙ্ক মিশ্র। সিআইডির হাতে ধরা পড়া বালিয়ার রাজ সিংকে জেরা করেই মূলত এই চতুর্থ শুটার রাজকুমারের হদিস মেলে।[TECHTARANGA-POST:9216]প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর রাজকুমার সিংকে ট্রানজিট রিমান্ডে নিয়ে পশ্চিমবঙ্গের বারাসত আদালতে হাজির করছে সিবিআই। এরই মধ্য়ে গোয়েন্দা সূত্রে অত্যন্ত চাঞ্চল্যকর একটি তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ লাগোয়া ঝাড়খণ্ডের একটি গোপন আস্তানায় বসে চন্দ্রনাথ রথকে খুনের প্রাথমিক ছক বা ব্লু-প্রিন্ট তৈরি করা হয়েছিল।[TECHTARANGA-POST:9164]কেন্দ্রীয় গোয়েন্দারা আশাবাদী, এই ধৃত শুটার রাজকুমারকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করলেই জানা যাবে — কার নির্দেশে এই খুন করা হয়েছিল এবং এই নৃশংস হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা মাস্টারমাইন্ড বা মূলচক্রী কে!

শুভেন্দুর আপ্তসহায়ক খুনে গ্রেফতার চতুর্থ আততায়ী? ভিনরাজ্য থেকে পাকড়াও ‘শুটার’!

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার