আশা ভোঁসলের প্রয়াণে শোকস্তব্ধ মোদী থেকে মমতা, চোখের জলে বিদায় জানাচ্ছেন হৈমন্তী-শুভমিতারা
নিজস্ব প্রতিনিধি: সুরসম্রাজ্ঞী আশা ভোঁসলের জীবনাবসানে শোকের ছায়া নেমে এসেছে গোটা দেশে। ৯২ বছর বয়সে কিংবদন্তি এই শিল্পীর প্রয়াণে কার্যত এক যুগের অবসান হলো। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকস্তব্ধ বিনোদন জগত থেকে শুরু করে আপামর সংগীতপ্রেমীরাও।[TECHTARANGA-POST:7949]প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করে লিখেছেন, "আমি মর্মাহত। বিশ্বজুড়ে অসংখ্য হৃদয় ছুঁয়ে গিয়েছে তাঁর গান। কয়েক দশক ধরে আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন তিনি।" অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গভীর শোক প্রকাশ করে জানিয়েছেন যে, আশা ভোঁসলে প্রজন্মের পর প্রজন্মের হৃদয়ে রাজত্ব করেছেন।[TECHTARANGA-POST:7948]সংগীত জগতের নক্ষত্রপতনে ভেঙে পড়েছেন তাঁর দীর্ঘদিনের সহকর্মী ও গুণমুগ্ধরা। বিশিষ্ট শিল্পী ঊষা উত্থুপ বলেন, "আশাজির ‘দম মারো দম’ ছাড়া আমার কোনও অনুষ্ঠান পূর্ণ হয় না। তিনি আমাদের মধ্যে তাঁর গানের মাধ্যমেই চিরকাল বেঁচে থাকবেন।" প্রবীণ সংগীতশিল্পী হৈমন্তী শুক্লা এবং শুভমিতা বন্দ্যোপাধ্যায়রা কিংবদন্তির প্রয়াণে কান্নায় ভেঙে পড়েন। হৈমন্তী দেবী স্মৃতিচারণা করে জানান, আশা ভোঁসলে প্রতিটি গানের শব্দ ও দৃশ্য বুঝে নিয়ে গান গাইতেন, যা তাঁর সৃষ্টিকে জীবন্ত করে তুলত।[TECHTARANGA-POST:7947]টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও আশাজির প্রয়াণে শোকাতুর। তিনি বলেন, "আশাজির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো ছিল। আমার মা ওঁর সবচেয়ে বড় অনুরাগী ছিলেন। যে কোনও ভাষায় গানে তিনি একটা নির্দিষ্ট ট্রেন্ড তৈরি করেছিলেন।" আজ সুরের জাদুকর বিদায় নিলেও তাঁর কালজয়ী সৃষ্টির মধ্য দিয়েই তিনি অমর হয়ে থাকবেন বিশ্ববাসীর হৃদয়ে।