Hidden Stories (বাংলা)

Uttar Pradesh: জ্বলন্ত চিতার সামনে মাংসের হাঁড়ি! তন্ত্রসাধনার নামে কী চলছিল শ্মশানে?

বাবার শেষকৃত্য সবে শেষ হয়েছে। পরিবারের লোকজন বাড়িতে ফিরে গিয়েছেন। কিছুক্ষণ পর শ্মশানে ফিরে এসে বাবার চিতার দিকে তাকাতেই চোখ কপালে উঠল ছেলের! জ্বলন্ত চিতার আগুনেই বসানো হয়েছে মাংসের হাঁড়ি। এমনই অস্বাভাবিক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশের শাহজাহানপুরে।[TECHTARANGA-POST:12839]ঘটনাটি নট্টপুর গ্রামের। এক বৃদ্ধের মৃত্যুর পর তাঁর দেহ শ্মশানে নিয়ে গিয়ে কাঠের চিতায় শেষকৃত্য সম্পন্ন করা হয়। কিন্তু কিছুক্ষণ পর মৃতের ছেলে ফের শ্মশানে আসেন। সেখানে ফিরে দেখেন বাবার জ্বলন্ত চিতার আগুনে মাংস রান্না করছেন তিন যুবক। অভিযোগ, ওই তিনজনের নাম সুরেন্দ্র, রাজেন্দ্র এবং রামচরণ। তাঁদের মধ্যে সুরেন্দ্র নিজেকে তান্ত্রিক বলে দাবি করেন। পুলিশের প্রাথমিক অনুমান, কোনও তন্ত্রসাধনার অংশ হিসেবেই এমন কাজ করা হয়ে থাকতে পারে। [TECHTARANGA-POST:12837]ঘটনাটি দেখে মৃতের ছেলে প্রতিবাদ করেন। অভিযোগ, এরপরই তাঁকে মারধর করতে শুরু করেন ওই তিনজন। তবে ততক্ষণে ঘটনাস্থলে পৌঁছে যান গ্রামের আরও বেশ কয়েকজন। ফলে সেখানেই শুরু হয়ে যায় উত্তেজনা ও বচসা। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে তিন অভিযুক্তকেই আটক করে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, প্রাথমিকভাবে জানা গিয়েছে ওই তিনজনই মাদকাসক্ত অবস্থায় ছিলেন। মৃতের ছেলের অভিযোগের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তিনজনকেই গ্রেফতার করা হয়েছে। বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন অভিযুক্তরা। 

Uttar Pradesh: জ্বলন্ত চিতার সামনে মাংসের হাঁড়ি! তন্ত্রসাধনার নামে কী চলছিল শ্মশানে?