Hidden Stories (বাংলা)

বাংলার একমাত্র ভাঙড়েই ‘জোড়া ইভিএম’! কেন এমন নজিরবিহীন সিদ্ধান্ত কমিশনের?

২০২৬-এর বিধানসভা নির্বাচনে এক অনন্য ও বিরল ঘটনার সাক্ষী হতে চলেছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। সাধারণত কোনও বুথে ভোট দিতে গিয়ে ভোটাররা একটি ইভিএম-ই (EVM) দেখতে পান। কিন্তু এবার ভাঙড়ের প্রতিটি বুথে পাশাপাশি সাজানো থাকবে দু’টি ইভিএম! গোটা রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের মধ্যে একমাত্র ভাঙড়েই দেখা যাবে এই ছবি।[TECHTARANGA-POST:8038]নিয়ম অনুযায়ী, একটি ইভিএম মেশিনে সর্বোচ্চ ১৬টি বোতাম থাকে। এর মধ্যে ১৫টি বোতামে প্রার্থীদের নাম ও প্রতীক থাকে এবং শেষ বোতামটি থাকে ‘নোটা’ (NOTA)-র জন্য। অর্থাৎ, কোনও কেন্দ্রে প্রার্থীর সংখ্যা ১৫ ছাড়িয়ে গেলেই একটি মেশিনে আর ভোট নেওয়া সম্ভব হয় না।[TECHTARANGA-POST:8062]ভাঙড় বিধানসভা কেন্দ্রে এবার লড়াইয়ের ময়দানে রয়েছেন মোট ১৯ জন প্রার্থী! যার মধ্যে রাজনৈতিক দলের ৭ জন এবং নির্দল প্রার্থী হিসেবে রয়েছেন আরও ১২ জন। প্রার্থীর সংখ্যা ইভিএমের ধারণক্ষমতা পার করে যাওয়ায় নির্বাচন কমিশন এখানে জোড়া ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে।[TECHTARANGA-POST:8050]জানা গিয়েছে, কোচবিহার দক্ষিণ এবং করণদিঘিতেও শুরুতে প্রার্থীর সংখ্যা বেশি ছিল, তবে মনোনয়ন প্রত্যাহার ও স্ক্রুটিনির পর সেখানে প্রার্থীর সংখ্যা বর্তমানে ১৫ জন। ফলে সেখানে আর জোড়া ইভিএমের প্রয়োজন হচ্ছে না। ২০২১-এর বিধানসভা ভোটে এমন ঘটনার নজির না থাকলেও, গত চব্বিশের লোকসভা নির্বাচনে কলকাতা দক্ষিণ ও যাদবপুর কেন্দ্রে জোড়া ইভিএম ব্যবহার করা হয়েছিল। তবে বিধানসভা নির্বাচনের নিরিখে এবার ভাঙড়ই হতে চলেছে রাজ্যের একমাত্র ‘ব্যতিক্রমী’ কেন্দ্র।

বাংলার একমাত্র ভাঙড়েই ‘জোড়া ইভিএম’! কেন এমন নজিরবিহীন সিদ্ধান্ত কমিশনের?

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার