Hidden Stories (বাংলা)

গোডাউন বিপর্যয়ে প্রাক্তন মেয়র-সহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ, গ্রেপ্তারির দাবি BJMC-র

তারাতলায় নির্মীয়মাণ গোডাউন ভেঙে পড়ার ঘটনায় এবার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করল ভারতীয় জনতা মজদুর সেল (BJMC)-এর দক্ষিণ কলকাতা শাখা। একইসঙ্গে কলকাতা পুরসভার ৮০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর আনোয়ার খান এবং ১৩৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সামস ইকবালের নামেও অভিযোগ দায়ের করা হয়েছে।[TECHTARANGA-POST:10332]BJMC-র অভিযোগ, এটি শুধুমাত্র একটি দুর্ঘটনা নয়, বরং বেআইনি নির্মাণ এবং প্রশাসনিক গাফিলতির ফল। তারাতলা থানায় জমা দেওয়া অভিযোগপত্রে অপরাধমূলক ষড়যন্ত্রের সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে। সংগঠনের দাবি, অভিযোগটিকে FIR হিসেবে গ্রহণ করে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত শুরু করতে হবে এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। উল্লেখ্য, গত ২৪ জুন তারাতলায় নির্মীয়মাণ একটি গোডাউন ভেঙে এখনও পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই প্রাক্তন মেয়রের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর থেকেই ফিরহাদ হাকিমের ভূমিকা নিয়ে রাজনৈতিক চাপ বাড়তে শুরু করেছে।বাংলার মুকুটে আরও ১২টি জিআই ট্যাগ! তালিকায় আছে আপনার জেলার নাম?বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন, গোডাউনের যে নকশা অনুমোদন হয়েছিল, তাতে তৎকালীন মেয়র ফিরহাদ হাকিমের স্বাক্ষর ছিল। তাঁর অভিযোগ, ত্রুটিপূর্ণ নকশাতেই চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছিল। একই সুরে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালও জানিয়েছেন, ঘটনায় যাঁরা যুক্ত, কাউকেই ছাড়া হবে না। যদিও এই অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত ফিরহাদ হাকিমের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 গোডাউন বিপর্যয়ে প্রাক্তন মেয়র-সহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ, গ্রেপ্তারির দাবি BJMC-র

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার