Hidden Stories (বাংলা)

উত্তরবঙ্গে দুর্যোগের ঘণ্টা, এবার কি কলকাতার পালা? আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বাড়ল উদ্বেগ

উত্তরবঙ্গে এখনই মিলছে না স্বস্তি। বরং আগামী কয়েকদিন বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। শুক্রবার ও শনিবার একাধিক জেলায় জারি হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। এর জেরে পাহাড়ি এলাকায় ধস, নদীর জলস্তর বৃদ্ধি এবং নিচু এলাকায় জল জমার আশঙ্কা রয়েছে।অন্যদিকে, দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা কম। শুক্রবার পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। তবে বিক্ষিপ্তভাবে হালকা বা ঝিরঝিরে বৃষ্টি হতে পারে। শনিবার থেকে সোমবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে কম থাকবে। তবে মঙ্গলবার থেকে ফের সক্রিয় হতে পারে বর্ষা। কলকাতাতেও মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর গরম বজায় থাকবে।[TECHTARANGA-POST:11328]এদিকে আবহাওয়া দপ্তরের তরফে উত্তরবঙ্গে শুক্রবার উত্তর দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। রবিবার ও সোমবার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে কমলা সতর্কতা রয়েছে। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। অতিবৃষ্টির জেরে তিস্তা, তোর্সা ও জলঢাকা নদীর জলস্তর বাড়তে পারে। কৃষিজমিরও ক্ষতি হতে পারে। 

উত্তরবঙ্গে দুর্যোগের ঘণ্টা, এবার কি কলকাতার পালা? আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বাড়ল উদ্বেগ