Hidden Stories (বাংলা)

IND vs WI: সেমিফাইনালের লড়াইয়ে ৫০-৫০ ভবিষ্যদ্বাণী দাদার...

কলকাতা: টি-২০ বিশ্বকাপের ভাগ্য নির্ধারণী ম্যাচ। যে জিতবে, তার জায়গা সেমিফাইনালে। আর যে হারবে, তার বিশ্বকাপ অভিযান আজই শেষ। ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ ঘিরে উত্তেজনা চরমে। তার মধ্যেই বড় মন্তব্য প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের।[TECHTARANGA-POST:6849]সৌরভ গঙ্গোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আজকের ম্যাচে কোনও দলকেই এগিয়ে রাখা যাচ্ছে না। তাঁর কথায়, “আজকের ম্যাচ ৫০-৫০। যে ভালো খেলবে, সেই জিতবে। দুটোই বড় দল। দুটো দলেই বিগ হিটার রয়েছে। ফলে ম্যাচ জমবেই।” অর্থাৎ পারফরম্যান্সের দিনেই ঠিক হবে ভাগ্য।সুপার এইটে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছিল ভারত। তবে সৌরভের মতে, সব ম্যাচ জেতা সম্ভব নয়। বড় দল অতীত নিয়ে পড়ে থাকে না। সেই হার ভারতীয় দলের পারফরম্যান্সে বিশেষ প্রভাব ফেলবে না বলেই তাঁর বিশ্বাস।বিশ্বকাপে তিনটি শূন্য করার পর অভিষেক শর্মাকে নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে জিম্বাবোয়ের বিরুদ্ধে রান পেয়েছেন তিনি। সৌরভ বলছেন, ফর্ম ওঠানামা করতেই পারে। অভিষেক প্রতিভাবান এবং তাঁর ব্যাটিংয়ে আগ্রাসন রয়েছে—যা টি-২০ ক্রিকেটে অত্যন্ত প্রয়োজনীয়। গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি ঘুরে দাঁড়াবেন বলেই আশা প্রাক্তন অধিনায়কের।[TECHTARANGA-POST:6845]গত দু’ম্যাচে বেশ রান দিয়েছেন বরুণ চক্রবর্তী। তাঁর রহস্য কি ফাঁস হয়ে গেল? সৌরভের জবাব, “প্রতিটা ম্যাচে পারফর্ম করা সম্ভব নয়। ও মানুষ, মেশিন নয়। আমার বিশ্বাস বরুণ আবার ভালো পারফর্ম করবে।”ম্যাচ শুধু ক্রিকেট নয়, আজ ইডেনে থাকছে বিশেষ আয়োজনও। লেজার শো, দেশাত্মবোধক গান, বাংলা গান ‘ধুরন্ধর’—সব মিলিয়ে ক্রিকেটের নন্দনকাননে উৎসবের আবহ। দর্শকদের স্লোগান ‘বন্দে’ আর তার জবাব ‘মাতরম’—সব মিলিয়ে গ্যালারিতেও থাকবে তুঙ্গ উত্তেজনা।ভারত কি সেমিফাইনালের টিকিট নিশ্চিত করবে? নাকি ক্যারিবিয়ান ঝড়েই থামবে মিশন? সৌরভের কথায়—“৫০-৫০। যে ভালো খেলবে, সেই জিতবে।” আজকের ম্যাচেই মিলবে সব প্রশ্নের উত্তর।

IND vs WI: সেমিফাইনালের লড়াইয়ে ৫০-৫০ ভবিষ্যদ্বাণী দাদার...

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার