Hidden Stories (বাংলা)

কাজ সেরে ফেরার পরেই চিরঘুম! ফের চেন্নাইতে বাংলার শ্রমিকের রহস্যমৃত্যু, শোকের ছায়া বীরভূমে

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে বাংলার পরিযায়ী শ্রমিকের মৃত্যুর মিছিল থামছেই না। এবার চেন্নাইতে কাজ করতে গিয়ে প্রাণ হারালেন বীরভূমের বছর ২৩-এর যুবক বাপ্পা শেখ। কীর্ণাহার থানার কাফেরপুর গ্রামের এই তরুণের আকস্মিক মৃত্যু ঘিরে দানা বাঁধছে রহস্য।গতকাল শনিবার রাতে কাজ শেষ করে খাওয়া-দাওয়ার পর কোম্পানির গাড়ি থেকে মালপত্র নামানোর কাজ করেন বাপ্পা। রাত ১২টা নাগাদ হঠাৎই শুরু হয় শারীরিক অস্বস্তি। মাথা ঘোরা ও বমির পর হাত-পা টানটান হয়ে যায় তাঁর। সহকর্মীরা দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।ছোটবেলাতেই বাবা-মাকে হারিয়েছিলেন বাপ্পা। দাদুর কাছে মানুষ হয়ে সেই ছিল অভাবের সংসারের একমাত্র হাল ধরা মানুষ। গত ৯ মাস আগে চেন্নাইয়ের মানিবক্কম এলাকায় রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন তিনি।গ্রামের মানুষের মনে দানা বাঁধছে প্রশ্ন—সুস্থ সবল এক যুবক সামান্য অসুস্থতার পরেই কীভাবে মারা গেল? এর পিছনে অন্য কোনো কারণ লুকিয়ে আছে কি না, তা নিয়ে পরিবারের সদস্যদের মনে সন্দেহ দানা বাঁধছে।মাত্র এক সপ্তাহ আগেই বীরভূমের পাশের গ্রাম নিমড়ার এক শ্রমিকের মৃত্যু হয়েছিল এই চেন্নাইতেই। এক সপ্তাহের ব্যবধানে একই এলাকার দুই তরুণের প্রাণ হারানোয় পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে উঠছে বড়সড় প্রশ্ন।পরিবার হারিয়েছে তাদের একমাত্র প্রদীপকে, গ্রাম হারিয়েছে এক পরিশ্রমী সন্তানকে। কবে থামবে পরিযায়ী শ্রমিকদের এই কান্নার রোল?

কাজ সেরে ফেরার পরেই চিরঘুম! ফের চেন্নাইতে বাংলার শ্রমিকের রহস্যমৃত্যু, শোকের ছায়া বীরভূমে

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার