কমিশনের ‘বদলি’র পাল্টা নবান্নের ‘দায়িত্ব’: কয়েক ঘণ্টাতেই নতুন পদ পেলেন পীযূষ-সুপ্রতিমরা
কলকাতা: রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরই প্রশাসনিকস্তরে শুরু হয়েছে প্রবল দড়ি টানাটানি। সোমবার সকালে নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্য ও কলকাতা পুলিশের শীর্ষকর্তাদের সরিয়ে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তাঁদের নতুন পদে বসাল নবান্ন। কমিশনের ‘শাস্তিমূলক’ বদলির ২৪ ঘণ্টা কাটার আগেই অপসারিত আধিকারিকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে শাসকদল বুঝিয়ে দিল, তারা আমলাদের পাশেই আছে।[TECHTARANGA-POST:7355]একনজরে নতুন রদবদল:কমিশন সকালে যাঁদের সরিয়ে দিয়েছিল, নবান্ন দুপুরে তাঁদের নিম্নলিখিত পদগুলি অর্পণ করেছে:অপসারিত আধিকারিকপূর্বতন পদ (কমিশন যেখান থেকে সরাল) নতুন পদ (নবান্ন যে পদ দিল) পীযূষ পাণ্ডে রাজ্য পুলিশের ডিজি (DG) ডিরেক্টর অব সিকিউরিটি (নিরাপত্তা অধিকর্তা) সুপ্রতিম সরকার কলকাতার পুলিশ কমিশনার (CP) এডিজি (সিআইডি) ও এডিজি (আইবি, কলকাতা) বিনীত গোয়েল ডিজি (আইনশৃঙ্খলা) রাজ্য আইবি-র ডিজি (DG, IB) মনোজ বর্মা নিরাপত্তা অধিকর্তা এডিজি (অতিরিক্ত নিরাপত্তা অধিকর্তা) লক্ষ্মীনারায়ণ মীনা এডিজি (সিআইডি) এডিজি (কারা) কমিশনের নির্দেশে যাঁরা এলেন:নির্বাচন কমিশনের নির্দেশে গুরুত্বপূর্ণ পদগুলিতে নিয়োগ করা হয়েছে:রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি: সিদ্ধনাথ গুপ্ত।কলকাতার নতুন সিপি: অজয়কুমার নন্দ।এডিজি (আইনশৃঙ্খলা): অজয় মুকুন্দ রানাডে।[TECHTARANGA-POST:7361]রবিবার ভোট ঘোষণার পর থেকেই নির্বাচনী আচরণবিধি চালু হয়ে গিয়েছে। নিয়ম অনুযায়ী, যে আধিকারিকদের কমিশন সরায়, তাঁদের নির্বাচনের কাজে আর যুক্ত করা যায় না। নবান্নও সেই নিয়ম মেনে তাঁদের ভোট সংক্রান্ত কাজের বাইরে রেখেই প্রশাসনিক পদগুলিতে বসিয়েছে। তবে, ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছেলন, কমিশন “যাঁকেই পাঠান, তাঁরা আমাদের হয়েই কাজ করবেন।” বিকেলের এই নিয়োগতালিকা সেই বক্তব্যেরই প্রতিফলন বলে মনে করছে রাজনৈতিক মহল।