Hidden Stories (বাংলা)

যুবসাথী প্রকল্পে আবেদন করেছেন? যে কোনও সমস্যায় এবার মুশকিল আসান করবে সরকারি 'হেল্প ডেস্ক'!

কলকাতা: রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য মুখ্যমন্ত্রী ঘোষিত 'যুবসাথী' প্রকল্পের আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এবার আবেদনকারীদের মনে থাকা নানা প্রশ্ন, অভিযোগ বা আবেদনের স্থিতি (Status) জানতে সরাসরি যোগাযোগের জন্য বিশেষ হেল্প ডেস্ক চালু করল রাজ্য ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর। সোমবার এই সংক্রান্ত একটি সরকারি নির্দেশিকা জারি করা হয়েছে।[TECHTARANGA-POST:6935]আবেদনকারীরা এখন থেকে সরাসরি ৬২৯২২৪৮৮৮৮ নম্বরে ফোন করে তাঁদের সমস্যার কথা জানাতে পারবেন। শুধু ফোন নয়, এই একই নম্বরে হোয়াটসঅ্যাপ (WhatsApp) করার সুবিধাও রাখা হয়েছে। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এই হেল্প ডেস্ক সচল থাকবে। শনিবার, রবিবার এবং অন্যান্য সরকারি ছুটির দিনে এই পরিষেবা বন্ধ থাকবে।[TECHTARANGA-POST:6933]রাজ্য বাজেটে ঘোষিত এই প্রকল্পের মাধ্যমে বেকার যুবক-যুবতীদের প্রতি মাসে আর্থিক সহায়তা দেওয়া হবে। এপ্রিল মাস থেকেই এই সুবিধা পাওয়ার কথা। প্রকল্পের মূল শর্তাবলি হলো: আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। আবেদনকারী যদি অন্য কোনও স্কলারশিপ পান, তাতে সমস্যা নেই। তবে রাজ্য সরকারের অন্য কোনও জনমুখী প্রকল্পের আর্থিক সুবিধা পেয়ে থাকলে 'যুবসাথী'র সুবিধা মিলবে না। প্রাথমিকভাবে ৫ বছর পর্যন্ত এই আর্থিক সাহায্য পাওয়া যাবে। এরপরও কেউ বেকার থাকলে রিভিউ-এর মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

যুবসাথী প্রকল্পে আবেদন করেছেন? যে কোনও সমস্যায় এবার মুশকিল আসান করবে সরকারি 'হেল্প ডেস্ক'!

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার