Hidden Stories (বাংলা)

বেকারদের অ্যাকাউন্টে কবে ঢুকবে ৩ হাজার? ‘যুবশক্তি’ নিয়ে বড় আপডেট

কলকাতাঃ বিধানসভা নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে আরও একধাপ এগোচ্ছে রাজ্য সরকার। পুজোর আগেই বেকার যুবক-যুবতীদের জন্য বড় ঘোষণা আসতে চলেছে। তাঁদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে চালু হতে চলেছে  নতুন ‘যুবশক্তি’ প্রকল্প। [TECHTARANGA-POST:11497]জানা গিয়েছে, বিজেপি সরকার বেকারভাতা প্রকল্পের নতুন নাম দিয়েছে ‘যুবশক্তি’। এই প্রকল্পের আওতায় আগের যুবশ্রী এবং যুবসাথী-কে একত্রিত করা হচ্ছে। সরকারের দাবি, নতুন প্রকল্পে আর্থিক সহায়তার পরিমাণও বাড়ানো হয়েছে বলে। সূত্রের খবর, কর্মহীন স্নাতক (Graduate) যুবক-যুবতীরা প্রতি মাসে ৩,০০০ টাকা করে পাবেন। অন্যদিকে, কর্মহীন অ-স্নাতক (Non-Graduate) আবেদনকারীদের জন্য মাসিক ভাতার পরিমাণ নির্ধারণ করা হয়েছে ২,০০০ টাকা। উল্লেখ্য, ২০১৩ সালে শুরু হয়েছিল যুবশ্রী প্রকল্প। পরে বিধানসভা নির্বাচনের আগে চালু হয় যুবসাথী। এবার সেই দুই প্রকল্পকে এক ছাতার তলায় এনে ‘যুবশক্তি’ নামে নতুন উদ্যোগ শুরুর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।[TECHTARANGA-POST:11496]প্রকল্পে আবেদনকারীদের যোগ্যতা যাচাইয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। প্রয়োজন হলে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষার মাধ্যমে আবেদনকারীর তথ্য খতিয়ে দেখা হবে। গোটা প্রকল্পের দায়িত্বে থাকবে যুবকল্যাণ দপ্তর, এমনটাই জানানো হয়েছে। এই প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। পোর্টাল চালু হওয়ার পর আবেদনপদ্ধতি, প্রয়োজনীয় নথি এবং অন্যান্য নির্দেশিকা প্রকাশ করা হবে। এই বিষয়ে যুবকল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ জানিয়েছেন, কর্মসংস্থান না হওয়া পর্যন্ত বেকার যুবক-যুবতীদের পাশে থাকবে রাজ্য সরকার। তাঁর কথায়, ‘যুবশক্তি’ প্রকল্পের মাধ্যমে যোগ্য আবেদনকারীদের মাসে ২ হাজার ও ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।

বেকারদের অ্যাকাউন্টে কবে ঢুকবে ৩ হাজার? ‘যুবশক্তি’ নিয়ে বড় আপডেট