Hidden Stories (বাংলা)

যুব সাথী প্রকল্প: আগামিকাল থেকেই বিধানসভা ভিত্তিক ক্যাম্প, প্রস্তুতি খতিয়ে দেখতে জেলাশাসকদের সঙ্গে বৈঠক মুখ্যসচিবের

কলকাতা: রাজ্য সরকারের স্বপ্নের প্রকল্প ‘যুব সাথী’র বাস্তবায়নে কোমর বেঁধে নামল প্রশাসন। আগামী ১ এপ্রিল থেকে এই প্রকল্প শুরু হওয়ার কথা। তার আগে প্রস্তুতি চূড়ান্ত করতে শনিবার নবান্নে জেলাশাসকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী।শনিবার সকাল ১১টা নাগাদ শুরু হওয়া এই ভার্চুয়াল বৈঠক চলে প্রায় ৩০ মিনিট। নবান্ন সূত্রে খবর, বৈঠকে মুখ্যসচিব স্পষ্ট নির্দেশ দিয়েছেন, আগামিকাল অর্থাৎ রবিবার থেকেই রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে বিশেষ ক্যাম্প শুরু করতে হবে। এই ক্যাম্পগুলির মাধ্যমেই আবেদনপত্র গ্রহণ ও নথিপত্র যাচাইয়ের কাজ চলবে।ক্যাম্পে এসে আবেদন করার সময় আবেদনকারীদের নির্দিষ্ট কিছু নথিপত্র সঙ্গে রাখতে বলা হয়েছে। সেই তালিকায় রয়েছে - আধার কার্ডের ফোটোকপি, জাতিগত শংসাপত্র, ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাস বইয়ের প্রথম পৃষ্ঠার ফোটোকপি, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড (বয়সের প্রমাণ হিসেবে) এবং দুই কপি পাসপোর্ট সাইজ ছবি।মুখ্যসচিবের নির্দেশ অনুযায়ী, প্রতিটি ক্যাম্পে প্রতিদিন অন্তত চারজন আধিকারিককে উপস্থিত থাকতে হবে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্যাম্প চলবে। রেজিস্ট্রেশনের সময় আবেদনকারীদের জমা দেওয়া সমস্ত নথি খুঁটিয়ে যাচাই করবেন আধিকারিকরা। সঠিক তথ্য যাচাইয়ের পর সেই নথিপত্রগুলি সংশ্লিষ্ট দফতরের পোর্টালে আপলোড করার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।প্রশাসনিক মহলের মতে, ১ এপ্রিল প্রকল্প শুরুর আগেই যাতে যোগ্য আবেদনকারীদের নাম নথিভুক্ত হয়ে যায়, সেই লক্ষ্যেই ছুটির দিন হওয়া সত্ত্বেও রবিবার থেকে এই ব্যাপক কর্মযজ্ঞ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

যুব সাথী প্রকল্প: আগামিকাল থেকেই বিধানসভা ভিত্তিক ক্যাম্প, প্রস্তুতি খতিয়ে দেখতে জেলাশাসকদের সঙ্গে বৈঠক মুখ্যসচিবের

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার