Hidden Stories (বাংলা)

ইরানের 'মিত্র' তালিকায় ভারত: হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে ৫ দেশকে বিশেষ ছাড়পত্র তেহরানের

তেহরান: মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনার আবহে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ 'হরমুজ প্রণালী' নিয়ে বড়সড় ঘোষণা করল ইরান। আন্তর্জাতিক মহলে জল্পনা অবসান ঘটিয়ে তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, ভারতসহ পাঁচটি 'বন্ধু রাষ্ট্রের' জাহাজ চলাচলের জন্য এই সমুদ্রপথ খোলা রাখা হয়েছে। বুধবার গভীর রাতে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচির এক বিবৃতির মাধ্যমে এই বিশেষ মিত্র তালিকায় থাকা দেশগুলির নাম প্রকাশ্যে আসে।[TECHTARANGA-POST:7598]ইরানের বিদেশমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, তেহরানের ঘোষিত এই পাঁচ বন্ধুরাষ্ট্র হলো— ভারত, চিন, রাশিয়া, পাকিস্তান এবং ইরাক। আব্বাস আরাঘচি জানিয়েছেন, এই দেশগুলির জাহাজগুলিকে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে যাতায়াত করতে দেওয়ার সবরকম ব্যবস্থা করবে তেহরান। এমনকি ভারতের পাশাপাশি বাংলাদেশের জাহাজ চলাচলের বিষয়েও ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন তিনি। সম্প্রতি পাকিস্তানমুখী একটি জাহাজ বাধার মুখে পড়ার খবরের মাঝেই ইরানের এই স্পষ্টীকরণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে আন্তর্জাতিক মহল।[TECHTARANGA-POST:7592]তবে এই ছাড়পত্রের ক্ষেত্রে কয়েকটি কড়া শর্ত আরোপ করেছে ইরান। রাষ্ট্রপুঞ্জে দেওয়া বার্তায় তেহরান জানিয়েছে, আমেরিকা ও ইজরায়েল বাদে বাকি দেশগুলির জাহাজ চলাচলে নীতিগত বাধা না থাকলেও, সংশ্লিষ্ট জাহাজগুলিকে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে আগাম সমন্বয় রেখেই চলাচল করতে হবে। এছাড়া, ওই জাহাজগুলি যেন কোনোভাবেই ইরানের বিরুদ্ধে কোনো আক্রমণে লিপ্ত না থাকে বা মদত না দেয় এবং ওই অঞ্চলে ইরানের ঘোষিত নিরাপত্তা ও সুরক্ষাবিধি সম্পূর্ণ মেনে চলে, তা নিশ্চিত করতে হবে।[TECHTARANGA-POST:7588]সংবাদসংস্থা রয়টার্স সূত্রে খবর, ইরানের সশস্ত্র বাহিনী ইতিমধ্যেই এই বন্ধুদেশগুলির জাহাজগুলিকে নিরাপদ করিডোর প্রদানের ব্যবস্থা করেছে। গত কয়েক দিনে এই পথ দিয়ে বেশ কিছু জাহাজ নিরাপদে যাতায়াতও করেছে। আমেরিকার সঙ্গে ইরানের চলমান সংঘাতের মাঝেই এই তালিকায় ভারতের নাম থাকা দিল্লির জন্য কৌশলগত এবং বাণিজ্যিক— উভয় দিক থেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ইরানের 'মিত্র' তালিকায় ভারত: হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে ৫ দেশকে বিশেষ ছাড়পত্র তেহরানের

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার