কাজে ফিরছে টলিউড, প্রত্যাহার কর্মবিরতির সিদ্ধান্ত
কলকাতা: অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যুর জেরে টলিউডে তৈরি হওয়া অচলাবস্থার অবসান ঘটল। শিল্পী ও কলা-কুশলীদের ডাকা কর্মবিরতি অবশেষে প্রত্যাহার করা হয়েছে বলে জানা গিয়েছে।[TECHTARANGA-POST:7885][TECHTARANGA-POST:7885]গত ২৯ মার্চ শুটিং চলাকালীন তালসারির সমুদ্রে ডুবে মর্মান্তিক মৃত্যু হয় অভিনেতা রাহুলের। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা বাংলা বিনোদন জগতে। মৃত্যু নিয়ে ওঠে নানা প্রশ্ন। ঘটনার পরই টলিউডের শিল্পী ও কলাকুশলীরা একজোট হয়ে নিরাপত্তা সংক্রান্ত একাধিক দাবি তোলেন। তাঁদের অভিযোগ, সংশ্লিষ্ট শুটিংয়ের জায়গায় পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা ছিল না। এই পরিস্থিতিতে শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেওয়া হয়।[TECHTARANGA-POST:7880]ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্টস ফোরাম এবং টেকনিশিয়ানদের সংগঠনের ডাকে ৭ এপ্রিল থেকে সমস্ত শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সিনেমা, ধারাবাহিক এবং ওয়েব সিরিজ - সব ক্ষেত্রেই কাজ থমকে যায়। তবে সূত্রের খবর, পরিস্থিতি বিবেচনা করে এবং আলোচনার পর সেই কর্মবিরতি প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিল্পী ও প্রযোজক মহলের মধ্যে কথাবার্তার ভিত্তিতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।[TECHTARANGA-POST:7852]যদিও এখনও রাহুলের মৃত্যুর প্রকৃত কারণ এবং শুটিং সেটে নিরাপত্তা নিয়ে প্রশ্ন রয়েই গিয়েছে। শিল্পীমহলের দাবি, ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে কড়া নিরাপত্তাবিধি প্রয়োগ করতে হবে। সব মিলিয়ে, রাহুল অরুণোদয়ের অকাল প্রয়াণ শুধু শোক নয়, টলিউডের কাজের পরিবেশ নিয়েও বড় প্রশ্ন তুলে দিল।