Hidden Stories (বাংলা)

বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতে, নদিয়ায় গ্রেপ্তার আফগান নাগরিক

নদিয়া: রাতের অন্ধকারে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করতে গিয়ে নদিয়া থেকে এক আফগান নাগরিককে গ্রেপ্তার করল সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ধৃতের নাম আলজাহি মুসাফার। জানা গেছে, তাঁর বাড়ি আফগানিস্তানের নিমরোজ প্রদেশে।[TECHTARANGA-POST:7172]পুলিশ ও বিএসএফ সূত্রে খবর, সোমবার গভীর রাতে নদিয়ার ফতেপুর ভারত–বাংলাদেশ সীমান্ত দিয়ে ওই ব্যক্তি ভারতে ঢোকার চেষ্টা করছিলেন। টহলরত বিএসএফ জওয়ানদের নজরে বিষয়টি আসতেই দ্রুত অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।তল্লাশির সময় ওই ব্যক্তির কাছ থেকে ভারতে প্রবেশের কোনো বৈধ নথি পাওয়া যায়নি। এমনকি তার কাছে বাংলাদেশেরও কোনো কাগজপত্র মেলেনি। ফলে কীভাবে তিনি আফগানিস্তান থেকে ঘুরপথে বাংলাদেশ হয়ে ভারতে ঢোকার চেষ্টা করলেন, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।বিএসএফ প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ওই ব্যক্তিকে হাঁসখালি থানার পুলিশের হাতে তুলে দেয়। মঙ্গলবার ধৃতকে রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়। আদালত তাকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।পুলিশের অনুমান, সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার পেছনে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে। তাকে কেউ সাহায্য করেছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।সম্প্রতি সীমান্ত এলাকায় অনুপ্রবেশের ঘটনা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতি এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষিতে বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখছে তদন্তকারীরা।[TECHTARANGA-POST:7179]কোনও নাশকতার পরিকল্পনা ছিল কি না, নাকি অন্য কোনও উদ্দেশ্যে তিনি সীমান্ত পার হওয়ার চেষ্টা করেছিলেন—সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলি।

বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতে, নদিয়ায় গ্রেপ্তার আফগান নাগরিক

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার