Hidden Stories (বাংলা)

‘এক্তিয়ারের বাইরে কাজ করছেন'! পুলিশ পর্যবেক্ষক অজয়ের বিরুদ্ধে মামলার অনুমতি দিল হাইকোর্ট

কলকাতা: দক্ষিণ ২৪ পরগনার ফলতার তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গির খানের বাড়িতে গিয়ে হুমকি দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে এবার আইনি গেরোয় বিশেষ পুলিশ পর্যবেক্ষক অজয়পাল শর্মা। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা করার আবেদন জানিয়েছিলেন এক আইনজীবী। মঙ্গলবার সেই আবেদনের ভিত্তিতে মামলা দায়ের করার অনুমতি দিলেন বিচারপতি কৃষ্ণা রাও। আজই এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।[TECHTARANGA-POST:8488]আদালত সূত্রে খবর, নির্বাচন কমিশন নিযুক্ত এই পুলিশ পর্যবেক্ষকের বিরুদ্ধে এক্তিয়ার বহির্ভূত কাজ করার গুরুতর অভিযোগ আনা হয়েছে। মামলাকারীর দাবি, পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব সামলাতে গিয়ে অজয়পাল শর্মা নিজেই সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছেন। এমনকী, উত্তরপ্রদেশেও তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে আদালতে জানানো হয়েছে। ওই আইপিএস অফিসারকে যাতে নির্দিষ্ট নিয়ম মেনেই কাজ করতে নির্দেশ দেওয়া হয়, সেই মর্মে আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে। [TECHTARANGA-POST:8486]ঘটনার সূত্রপাত সোমবার, যখন অজয়পাল শর্মা ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের বাড়িতে গিয়ে তাঁকে 'সাবধান' করে আসেন। মঙ্গলবারও কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ফলতার বিভিন্ন এলাকায় পরিদর্শন করেন তিনি। প্রশাসনের দাবি, যাঁদের বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ রয়েছে, তাঁদের একটি তালিকা ধরে চিহ্নিত ব্যক্তিদের বাড়িতে যাচ্ছিলেন পর্যবেক্ষক। সেই সূত্রেই তিনি জাহাঙ্গিরের দলীয় কার্যালয়ের অদূরে একটি গ্রামে পৌঁছলে তাঁকে ঘিরে 'গো ব্যাক' স্লোগান দেন তৃণমূল কর্মীরা।[TECHTARANGA-POST:8487]তৃণমূলের অভিযোগ, জাহাঙ্গির খান বা দলের কেউ কাউকে ভয় দেখাননি, বরং পুলিশ পর্যবেক্ষকই সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছেন। জাহাঙ্গির খান পাল্টা তোপ দেগে বলেন, "উনি সিংহম হলে আমি পুষ্পা। আমরা শুধু গণদেবতার সামনেই মাথানত করি।" এই রাজনৈতিক বাদানুবাদ এবার হাইকোর্টের এজলাসে কী মোড় নেয়, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

‘এক্তিয়ারের বাইরে কাজ করছেন'! পুলিশ পর্যবেক্ষক অজয়ের বিরুদ্ধে মামলার অনুমতি দিল হাইকোর্ট

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার