Hidden Stories (বাংলা)

নবান্নে মহাপ্রস্থান! মমতার ‘সজাগ প্রহরী’দের গণইস্তফা, পালাবদলের ঝড়ে তাসের ঘরের মতো ভাঙছে আমলাতন্ত্র?

কলকাতা: বাংলায় রাজনৈতিক পট পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট হতেই নবান্নের অন্দরে শুরু হয়েছে তীব্র কম্পন! রাজ্যের প্রশাসনিক কাঠামোর যে স্তম্ভরা গত কয়েক বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ছায়াসঙ্গী’ হিসেবে পরিচিত ছিলেন, সেই দাপুটে আমলারা এবার একে একে সরতে শুরু করেছেন। ইস্তফার হিড়িক পড়ে গিয়েছে নবান্নে![TECHTARANGA-POST:8811]সবচেয়ে বড় চমক দিয়ে পদত্যাগ করেছেন মুখ্যমন্ত্রীর দুই বিশেষ উপদেষ্টা - প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও হরিকৃষ্ণ দ্বিবেদী। দীর্ঘদিন ধরে মমতার প্রশাসনিক ও রাজনৈতিক রণকৌশলের নেপথ্যে থাকা এই দুই আধিকারিক আর দায়িত্বে থাকতে চাইলেন না। শুধু তাঁরাই নন, সূত্রের খবর অনুযায়ী - মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সচিবের পদ ছেড়েছেন প্রাক্তন আমলা মনোজ পন্থও। যদিও সরকারিভাবে এই বিষয়ে এখনও চূড়ান্ত সিলমোহর দেওয়া হয়নি।[TECHTARANGA-POST:8801]প্রশাসনিক মহলের মতে, রাজ্যে ক্ষমতা বদল নিশ্চিত হতেই এই পদক্ষেপগুলি ছিল নেহাতই সময়ের অপেক্ষা। আলাপন বন্দ্যোপাধ্যায় ও হরিকৃষ্ণ দ্বিবেদী দু’জনেই অবসরের পর মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হিসাবে বিশেষ মর্যাদা ও সচিবের সমান ক্ষমতা ভোগ করতেন। রাজনৈতিক মহলে গুঞ্জন ছিল, মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ হওয়ার কারণেই তাঁরা এই ‘পুরস্কার’ পেয়েছিলেন। ফলে নতুন সরকার আসার আগেই তাঁরা সম্মানজনক প্রস্থানের পথ বেছে নিলেন।[TECHTARANGA-POST:8799]এদিকে, শুধুমাত্র শীর্ষস্তর নয়, প্রশাসনিক স্তরের অন্যান্য ওএসডি (Officer on Special Duty) পদে থাকা অফিসারদেরও দ্রুত অব্যাহতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমান মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিভিন্ন দফতরে অবসরের পর যাঁরা ওএসডি হিসাবে কর্মরত, তাঁদের কাজ ছাড়তে হবে। নবান্ন সূত্রে খবর, মঙ্গলবার বিকেলের মধ্যেই বহু অফিসার তাঁদের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন।[TECHTARANGA-POST:8757]মজার বিষয় হল, মঙ্গলবার যখন সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় হার মানতে অস্বীকার করে লড়াইয়ের বার্তা দিচ্ছেন, ঠিক তখনই তাঁর সবচেয়ে বিশ্বস্ত আমলারা নিজেদের ভবিষ্যতের সুরক্ষায় ইস্তফাপত্র জমা করেছেন! নবান্নের অলিন্দে এখন একটাই প্রশ্ন - নতুন সরকারের আসার আগেই এই আমলাতান্ত্রিক শূন্যতা সামলাবে কে?

নবান্নে মহাপ্রস্থান! মমতার ‘সজাগ প্রহরী’দের গণইস্তফা, পালাবদলের ঝড়ে তাসের ঘরের মতো ভাঙছে আমলাতন্ত্র?

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার