মুখ্যমন্ত্রী হয়েই ‘থালাইভা’ ম্যাজিক! শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরের সামনে থাকা ৭১৭টি মদের দোকানে তালা ঝোলাচ্ছেন বিজয়
তামিলনাড়ু: তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই বড়সড় চমক দিলেন অভিনেতা-রাজনীতিবিদ বিজয়। নিজের প্রথম বড় পদক্ষেপ হিসেবে তিনি ঘোষণা করেছেন যে, আগামী দুই সপ্তাহের মধ্যে রাজ্যের সমস্ত মন্দির, স্কুল এবং বাস স্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে থাকা ৭১৭টি মদের দোকান স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে। [TECHTARANGA-POST:9005]বর্তমানে তামিলনাড়ুতে ৪,৭৬৫টি সরকারি মদের দোকান থাকলেও, বিজয়ের এই নির্দেশে জনবহুল ও সংবেদনশীল এলাকাগুলোতে মদের সহজলভ্যতা কমবে। এই তালিকার মধ্যে উপাসনাস্থলের সামনে থাকা ২৭৬টি, শিক্ষা প্রতিষ্ঠানের সামনের ১৮৬টি এবং বাস স্ট্যান্ড সংলগ্ন ২৫৫টি দোকানে তালা পড়তে চলেছে। বিজয়ের এই সামাজিক সংস্কারমূলক পদক্ষেপকে রাজ্যবাসী স্বাগত জানিয়েছেন।[TECHTARANGA-POST:9005]তবে শুধু মদের দোকান বন্ধ করাই নয়, ইস্তাহারের প্রতিশ্রুতি মেনে একগুচ্ছ জনদরদী সিদ্ধান্তে সই করেছেন মুখ্যমন্ত্রী বিজয়। ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা, মহিলাদের সুরক্ষায় বিশেষ টাস্ক ফোর্স এবং মাদক নির্মূল করতে প্রতিটি জেলায় বিশেষ বাহিনী গঠনের নির্দেশ দিয়েছেন তিনি।[TECHTARANGA-POST:9001] পাশাপাশি রাজ্যের বর্তমান শোচনীয় আর্থিক অবস্থা নিয়েও শ্বেতপত্র প্রকাশের ঘোষণা করেছেন তিনি। তাঁর দাবি, গত সরকারের আমলে রাজ্য ১০ লক্ষ কোটি টাকার ঋণের বোঝায় জর্জরিত হয়ে পড়েছে। রাজকোষ কার্যত শূন্য হওয়া সত্ত্বেও মানুষের স্বার্থে এই সংস্কারগুলো কার্যকর করতে বদ্ধপরিকর থালাইভা বিজয়।