সীমান্তে ওপার থেকে এল রহস্যময় বেলুন! কাশ্মীরে ৩ জঙ্গি নিকেশের মাঝেই নতুন ষড়যন্ত্রের গন্ধ
আখনুর: জম্মু-কাশ্মীরের আখনুর জেলার খৌর থানা এলাকায় পাকিস্তান থেকে উড়ে আসা রহস্যময় বেলুনকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। উদ্ধার হওয়া বেলুনগুলিতে পাকিস্তানি ও আমেরিকান নোট সাঁটানো রয়েছে। শুধু তাই নয়, তাতে একটি পাকিস্তানি ফোন নম্বর এবং একটি স্ক্যানার কোডও দেওয়া আছে। স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ বেলুনগুলি বাজেয়াপ্ত করেছে। তদন্তকারীদের অনুমান, উপত্যকায় লুকিয়ে থাকা জঙ্গিদের কোনো বিশেষ বার্তা বা আর্থিক সাহায্য পৌঁছে দিতেই সীমান্তের ওপার থেকে এই কৌশল নেওয়া হয়েছে।[TECHTARANGA-POST:6762]অন্যদিকে, কিস্তওয়ারে যৌথ বাহিনীর বড়সড় সাফল্যে খতম হয়েছে ৩ জইশ-ই-মহম্মদ জঙ্গি। দুর্গম পাহাড়ি এলাকায় মাটির বাড়িতে লুকিয়ে থাকা এই জঙ্গিদের ডেরা খুঁজে পেতে সাহায্য করেছে সেনার সাহসী কুকুর ‘টাইসন’। জঙ্গিদের গুলিতে জখম হয়েও পিছপা হয়নি টাইসন, তার দেওয়া তথ্যের ভিত্তিতেই নিকেশ হয় কুখ্যাত জঙ্গি কমান্ডার সইফুল্লাহসহ ৩ জন। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ একে-৪৭ রাইফেল ও গোলাবারুদ উদ্ধার করেছে যৌথ বাহিনী।