‘অপরাধের পিছনে মাদক বড় কারণ’, বেআইনি ঠেক গুঁড়িয়ে দিতে ডিজিপিকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
বারুইপুরে নাবালিকা নির্যাতিতা ও খুনের ঘটনার পিছনে বেআইনি মদ ও মাদকচক্রের ভূমিকা থাকতে পারে বলে ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার বারুইপুর সফরে গিয়ে তিনি রাজ্যজুড়ে বেআইনি মদ, গাঁজা, চরস এবং মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযানের ঘোষণা করেন।[TECHTARANGA-POST:10836]এদিন নির্যাতিতা নাবালিকা ও গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। পরে সূর্যপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করে রাজ্যের ডিজিপিকে আগামী দু'সপ্তাহ ধরে বিশেষ মাদকবিরোধী অভিযান চালানোর নির্দেশ দেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, “বারুইপুরের ঘটনায় কার্য এবং কারণ রয়েছে। আমার মনে হয়, এই অপরাধের পিছনে বেআইনি মদের ঠেক, গাঁজা, চরস ও মাদক একটি বড় কারণ। তাই এই চক্রকে সমূলে উপড়ে ফেলতে হবে।” শুধু পুলিশ নয়, এই অভিযানে ব্যাটেলিয়নের জওয়ানদেরও কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি রাজ্যবাসীর কাছেও সহযোগিতা চেয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর আবেদন, কোথাও বেআইনি মদের ঠেক বা মাদক কারবারের খবর পেলে দ্রুত প্রশাসনকে জানাতে হবে।ইডির বোমায় কাঁপছেন অভিষেক ও ডেরেকমুখ্যমন্ত্রী জানান, রেল ও বাসে অভিযান চালিয়ে প্রতিদিনই মাদক উদ্ধার করছে বেঙ্গল এসটিএফ। তবে শহরের পাশাপাশি গ্রামীণ এলাকাতেও মাদকচক্রের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ করা প্রয়োজন। তাঁর দাবি, সামাজিক দূষণ রুখতে এবং যুবসমাজকে মাদকের কবল থেকে বাঁচাতে বেআইনি মাদকচক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েই এগোবে সরকার। আগামী দু'সপ্তাহের বিশেষ অভিযানে রাজ্যজুড়ে বেআইনি মদ ও মাদক কারবারের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় চালানো হবে বলেও ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী।