Hidden Stories (বাংলা)

হাসপাতাল থেকে সোজা বুথে, অ্যাম্বুল্যান্সে চড়ে ভোট দিলেন আরামবাগের সাংসদ মিতালি বাগ

শারীরিক যন্ত্রণা আর অসুস্থতাকে তুচ্ছ করে গণতান্ত্রিক কর্তব্যে অবিচল থাকলেন আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ। বুধবার রাজ্যের দ্বিতীয় দফার নির্বাচনে এক অনন্য ছবির সাক্ষী থাকল আরামবাগের ১৩৯ নম্বর ওয়ার্ড। গত কয়েকদিন ধরে আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর, আজ ছুটি হতেই বাড়ি না গিয়ে সোজা ভোটকেন্দ্রে পৌঁছান সাংসদ।[TECHTARANGA-POST:8530] অ্যাম্বুল্যান্সে করে বুথের সামনে এসে পৌঁছালে তাঁকে হুইলচেয়ারে করে ভিতরে নিয়ে যাওয়া হয়। ভোট দিয়ে বেরিয়েই কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ শানিয়ে তিনি বলেন, “কণ্ঠনালি কেটে নিলেও জয় বাংলা বলব।” মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে ফের তৃণমূল সরকার গড়বে বলেও আত্মবিশ্বাসী মেজাজে জানান তিনি।[TECHTARANGA-POST:8523]উল্লেখ্য, নির্বাচনের প্রচারের একেবারে শেষ লগ্নে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যাওয়ার পথে মিতালি বাগের গাড়ির ওপর ভয়াবহ হামলা চলে। বাঁশ-লাঠি নিয়ে দুষ্কৃতীদের সেই অতর্কিত আক্রমণে সাংসদ গুরুতর জখম হয়েছিলেন। ওই ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে তাঁকে হাসপাতালে দেখতে যান এবং দোষীদের উপযুক্ত শাস্তির হুঁশিয়ারিও দেন। [TECHTARANGA-POST:8519]আজ ভোট দিয়ে বেরিয়ে মিতালি অভিযোগ করেন, কেন্দ্রীয় বাহিনী বিজেপির দলদাস হিসেবে কাজ করছে এবং ভোটারদের ভয় দেখানো হচ্ছে। তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়কে দমানোর জন্য ১৬টি রাজ্য থেকে বিজেপির নেতারা এসে হিংসার বার্তা দিলেও মানুষ উন্নয়নের পক্ষেই ভোট দিচ্ছেন। এমনকি বহু বুথে বিজেপি এজেন্ট দিতে পারছে না বলেও তোপ দাগেন আরামবাগের এই লড়াকু নেত্রী।

হাসপাতাল থেকে সোজা বুথে, অ্যাম্বুল্যান্সে চড়ে ভোট দিলেন আরামবাগের সাংসদ মিতালি বাগ

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার