Hidden Stories (বাংলা)

কমিশন বলছে 'ভুয়ো', শ্রীজাত বলছেন '১০০ শতাংশ সত্যি'! কবির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানায় তোলপাড় রাজ্য

কলকাতা: প্রথম দফার বিধানসভা নির্বাচনের ঠিক আগের দিন এক বিস্ফোরক ঘটনায় উত্তাল বাংলার সংস্কৃতি ও রাজনৈতিক মহল। বিশিষ্ট কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া নিয়ে দিনভর চলল নজিরবিহীন টানাপোড়েন। নির্বাচন কমিশন যেখানে এই খবরকে ‘ভুয়ো’ বলে উড়িয়ে দিয়েছে, সেখানে খোদ শ্রীজাত সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করলেন - খবরটি একশো ভাগ সত্যি![TECHTARANGA-POST:8295]বুধবার সকালে কবির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার খবর চাউর হতেই শোরগোল পড়ে যায়। যদিও, পরে নির্বাচন কমিশনের তরফে দাবি করা হয়, এই খবরটি নাকি আসলে ভুয়ো! কিন্তু, এর কিছু সময় পরই সোশ্যাল মিডিয়ায় শ্রীজাত সাফ জানান, “আমার নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। খবরটা ভুয়ো নয়, একশো ভাগ সত্যি। আপাতত এটুকুই। বাকি কথা পরে হবে।” কবির এই সংক্ষিপ্ত অথচ কড়া বার্তার পর কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন বিশিষ্টজনেরা।[TECHTARANGA-POST:8283]ওয়াকিবহাল মহলের একাংশের মতে, নির্বাচনের আগে যাঁদের বিরুদ্ধে পুরনো কোনও অপরাধমূলক মামলা রয়েছে, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া হিসাবেই এই পরোয়ানা প্রকাশ্যে এসেছে। উল্লেখ্য, ২০১৭ সালে শ্রীজাতর ‘অভিশাপ’ কবিতাটি নিয়ে প্রবল বিতর্ক তৈরি হয়েছিল। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে হিন্দুত্ববাদীদের বিক্ষোভ এবং ২০১৯ সালে কৃষ্ণনগর আদালতে কবির বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছিল। মনে করা হচ্ছে, সেই পুরনো মামলার সূত্র ধরেই সক্রিয় হয়েছে প্রশাসন।[TECHTARANGA-POST:8285]এই ঘটনায় অস্বস্তিতে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বুধবার এক জনসভা থেকে তিনি বলেন, “সকাল থেকে ফোন আর মেসেজে পাগল হয়ে যাচ্ছি। শ্রীজাতকে নাকি কেউ বলেছে তাঁর বাড়িতে পুলিশ যাচ্ছে। পুলিশ তো এখন আমার হাতে নেই, সব বিজেপির হাতে। আমি পুলিশকে অ্যালার্ট করে বলছি, পরে কিন্তু এখানেই আপনাদের কাজ করতে হবে।”[TECHTARANGA-POST:8273]কমিশন শুরুতে এই খবরকে ‘ভুয়ো’ বলে দাবি করলেও শ্রীজাতর পাল্টা মন্তব্যে কার্যত বিড়ম্বনায় পড়েছে তারা। ভোটের প্রাক্কালে একজন প্রথিতযশা কবির বিরুদ্ধে এমন পদক্ষেপ কি নিছকই আইনি প্রক্রিয়া, নাকি এর পিছনে অন্য কোনও সমীকরণ রয়েছে - তা নিয়ে তুঙ্গে উঠেছে জল্পনা।

কমিশন বলছে 'ভুয়ো', শ্রীজাত বলছেন '১০০ শতাংশ সত্যি'! কবির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানায় তোলপাড় রাজ্য

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার