Hidden Stories (বাংলা)

সীমান্ত পেরনোর আগেই পুলিশের জালে অস্ত্রের চালান! মুর্শিদাবাদে জোড়া অভিযানে ধৃত ৪

মুর্শিদাবাদঃ বিহার থেকে অস্ত্র ও কার্তুজ কিনে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ হয়ে বাংলাদেশে পাচারের পরিকল্পনা! এমনই সন্দেহে জোড়া অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল পুলিশ। দুটি পৃথক অভিযানে উদ্ধার হয়েছে মোট ১০টি পিস্তল এবং ২১০ রাউন্ড তাজা কার্তুজ। [TECHTARANGA-POST:11862]পুলিশ সূত্রে খবর, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে প্রথম অভিযান চালানো হয় বহরমপুর থানা এলাকায়। পাপাই ঘোষ নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় পাঁচটি পিস্তল, ১৭০ রাউন্ড তাজা কার্তুজ এবং বেশ কিছু ম্যাগাজিন। এরপর অস্ত্রের খোঁজে শক্তিপুর থানা এলাকাতেও অভিযান চালায় পুলিশ। জলঙ্গি থানা এলাকার বাসিন্দা তিন ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় আরও পাঁচটি পিস্তল এবং ৪০ রাউন্ড কার্তুজ। এই ঘটনায় তিন জনকেই গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রের দাবি, বিহার থেকে অস্ত্র ও কার্তুজ কিনে আনা হয়েছিল। এরপর মুর্শিদাবাদের সীমান্ত ব্যবহার করে সেগুলি বাংলাদেশে পাচারের পরিকল্পনা ছিল বলে জেরায় জানা গিয়েছে।[TECHTARANGA-POST:11846]এর আগে পাপাই ঘোষকে গ্রেফতার করেছিল পুলিশ। মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার শচীন মক্করের দাবি, নির্বাচনের আগে থেকেই গা ঢাকা দিয়েছিলেন পাপাই। সম্প্রতি এলাকায় ফিরেছেন খবর পেয়ে তাঁকে গ্রেফতার করা হয়। সূত্রের খবর, পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের সময় অস্ত্রপাচার চক্র সম্পর্কে বেশ কিছু তথ্য পাওয়া যায়। সেই তথ্যের ভিত্তিতেই পরবর্তী অভিযান চালানো হয়। 

সীমান্ত পেরনোর আগেই পুলিশের জালে অস্ত্রের চালান! মুর্শিদাবাদে জোড়া অভিযানে ধৃত ৪