মেসির নীল জার্সির ম্যাজিক নাকি থ্রি-লায়ন্সের প্রতিশোধ?আজ রাতে কার হাতে ফাইনালের টিকিট?
২০২৬ ফিফা বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইংল্যান্ড মুখোমুখি হতে যাচ্ছে। আটলান্টা স্টেডিয়ামে এক মহাকাব্যিক লড়াইয়ের জন্য প্রস্তুত ফুটবল বিশ্ব।দীর্ঘ ২৪ বছর পর বিশ্বকাপের মঞ্চে আবার দেখা হচ্ছে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। মাঠের লড়াই ছাড়িয়ে এটি আসলে এক কিংবদন্তিতুল্য দ্বৈরথের নতুন অধ্যায়। যেখানে একদিকে লিওনেল মেসি তাঁর ক্যারিয়ারের অন্যতম আন্তর্জাতিক ট্রফি ধরে রাখার মিশনে নামছেন, অন্যদিকে হ্যারি কেইন ও হ্যারির দল বিদেশের মাটিতে ইতিহাস গড়ার স্বপ্নে বিভোর।এই দুই দেশ যখনই ফুটবল মাঠে মুখোমুখি হয়, তখনই ডিয়েগো আরমান্দো মারাদোনার স্মৃতি চারপাশকে ঘিরে ধরে। ১৯৮৬ সালের সেই কোয়ার্টার ফাইনাল ম্যাচটি ছিল ফুটবল ইতিহাসের সবচেয়ে নাটকীয় ৯০ মিনিট, যা জন্ম দিয়েছিল চিরন্তন বিতর্ক আর অতিমানবীয় প্রতিভার দুই অবিশ্বাস্য মুহূর্তের। ম্যাচের ৫১তম মিনিটে মারাদোনা চতুরতার সাথে হাত দিয়ে বল ইংল্যান্ডের গোলরক্ষক পিটার শিলটনের মাথার ওপর দিয়ে জালে ঠেলে দেন। ১৯৮৬ সালে রেফারি সেটা দেখতে না পাওয়ায় গোলটি টিকে গিয়েছিল। তবে ২০২৬ সালে ভিএআআর -এর উপস্থিতিতে এমন চাতুরী স্রেফ রূপকথার গল্পেই সম্ভব। তবে সেই গোলের ঠিক চার মিনিট পরেই মারাদোনা তাঁর আগের ভুলের রাজকীয় প্রায়শ্চিত্ত করেন। মাঝমাঠ থেকে বল নিয়ে ইংল্যান্ডের অর্ধেক দলকে একা ড্রিবল করে কাটিয়ে এবং গোলরক্ষক শিলটনকে বোকা বানিয়ে ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা একক গোলটি করেন তিনি। [TECHTARANGA-POST:10970]তবে আজকের ম্যাচের গুরুত্ব বুঝতে হলে আমাদের ফিরে তাকাতে হবে ২০০২ সালের সেই বিখ্যাত বিশ্বকাপ লড়াইয়ের দিকে।২০০২ সালের সাপোরো লড়াইয়ে ডেভিড বেকহ্যামের পেনাল্টি গোলে ইংল্যান্ড ১-০ ব্যবধানে আর্জেন্টিনাকে হারিয়েছিল, যার ফলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় আলবিসেলেস্তেরা। সেই যুগের চিরাচরিত ৪-৪-২ ফর্মেশন আর শারীরিক শক্তির ফুটবল আজ বদলে গেছে আধুনিক হাই-প্রেসিং গেম, ট্যাকটিক্যাল ফ্লুইডিটি ও নিখুঁত ভিএআর প্রযুক্তিতে। ২০০২ সালে যেখানে লড়াই ছিল স্রেফ গ্রুপ পর্বের, আজ ২০২৬-এ আটলান্টার সেমিফাইনালে বাজিটা অনেক বড়। সরাসরি স্পেনের বিপক্ষে ফাইনালের টিকিট। মজার ব্যাপার হলো, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অনুরোধে ফিফা তাদের আজকের ম্যাচের জন্য বিকল্প 'ব্লু' জার্সি পরার অনুমতি দিয়েছে। ১৯৮৬ এবং ১৯৯৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক জয়ের রাতেও আর্জেন্টিনা এই নীল রঙের জার্সি পরেই মাঠে নেমেছিল।একদিকে লিওনেল মেসি যখন আর্জেন্টিনার হয়ে আক্রমণভাগের সুর বাঁধবেন, অন্যদিকে জুড বেলিংহামের মতো তরুণ তুর্কিদের নিয়ে ইংল্যান্ড চাইবে ইতিহাস নতুন করে লিখতে। আজকের ম্যাচটি কি ২০০২ সালের মতো রক্ষণাত্মক কৌশলের দাবা খেলা হবে, নাকি ১৯৮৬ সালের মতো ব্যক্তিগত নৈপুণ্যের কোনো জাদুকরী মুহূর্ত দেখা যাবে?আজ রাতে বিশ্ব ফুটবলের সবচেয়ে হাই-ভোল্টেজ থ্রিলারের সাক্ষী হতে চোখ রাখুন মাঠে।