কলকাতা: সাধারণ মানুষের পকেটে ফের বড়সড় কোপ! এক ধাক্কায় লিটার প্রতি ৮ টাকা বাড়ল অটোর গ্যাসের (LPG) দাম। বৃহস্পতিবার মধ্যরাত থেকেই কলকাতায় এলপিজি-র নতুন দাম হয়েছে ৭০ টাকা ৬৮ পয়সা। ইরান-ইরাক যুদ্ধ পরিস্থিতির জেরে গ্যাসের এই তীব্র সংকট এবং লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে ইতিমধ্যেই শহর ও শহরতলির প্রায় ৩০ শতাংশ অটো রাস্তা থেকে বসে গিয়েছে। ফলে নিত্যযাত্রীদের ভোগান্তি এখন চরমে।[TECHTARANGA-POST:7450]গ্যাসের দাম বৃদ্ধিই শেষ নয়, সামনেই বিধানসভা নির্বাচন। আর সেই কারণেই আগামী মাসের ৫ তারিখ থেকে রাস্তা থেকে উধাও হতে শুরু করবে সরকারি ও বেসরকারি বাস। নির্বাচনের কাজে ফোর্স যাতায়াতের জন্য ইতিমধ্যেই প্রায় ১৬০০ বেসরকারি বাস রিকিউজিশন করেছে পুলিশ। কলকাতা, বারাসত, কসবা এবং আলিপুর আরটিও-র পক্ষ থেকে স্কুলবাস, অ্যাপ ক্যাব এবং পুলকারও তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এমনকি উত্তরবঙ্গের বাস দিয়ে অসমের নির্বাচনকেও সাহায্য করার পরিকল্পনা রয়েছে।[TECHTARANGA-POST:7448]রাস্তায় সরকারি বাসের দেখা পাওয়া এমনিতেই দায়, তার ওপর বেসরকারি বাস ও অটো কমে গেলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে। ‘সিটি সাবার্বান বাস সার্ভিসেস’-এর সাধারণ সম্পাদক টিটু সাহা জানিয়েছেন, এবার অনেক বেশি দফায় ভোট হওয়ায় এবং বিপুল সংখ্যক ফোর্স আসায় আগের তুলনায় অনেক বেশি গাড়ি তুলে নেওয়া হচ্ছে। সাধারণত বাস না থাকলে অটো সেই খামতি পূরণ করে, কিন্তু এলপিজি সংকটে সেই আশাও এখন ক্ষীণ। অনেক অটোচালকই গ্যাস ভরার লম্বা লাইনে দাঁড়িয়ে থাকায় রুটে অটোর সংখ্যা আরও কমে গিয়েছে।[TECHTARANGA-POST:7446]ফলত, একদিকে অস্বাভাবিক ভাড়া বৃদ্ধি এবং অন্যদিকে যানের অভাব— এই দুইয়ের সাঁড়াশি চাপে সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠার জোগাড়।
প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার