নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে বৈঠকে অভয়ার মা, ‘আমি ও মমতা দু’জনেই সর্বহারা’ লিখে ফেসবুকে তোপ!
কলকাতা: রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পর আর জি কর মামলার ফাইল নতুন করে খুলতেই তৎপরতা শুরু হয়েছে নবান্নে। এই আবহে সোমবার নবান্নের ১৪ তলায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক সারলেন আর জি কর কাণ্ডে মৃত তরুণী চিকিৎসকের মা তথা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। এদিন নিজেই সমাজমাধ্যমে (ফেসবুক) এই বৈঠকের ছবি ও তথ্য শেয়ার করেন তিনি। তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের খবর দেওয়ার পাশাপাশি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় বিঁধেছেন অভয়ার মা। ফেসবুকে তিনি লেখেন, “আজ আমি ও মমতা দু’জনেই সর্বহারা।”[TECHTARANGA-POST:9487]সমাজমাধ্যমে পোস্ট করে বিজেপি বিধায়ক রত্না দেবনাথ লিখেছেন, “আজ আমি এখন নবান্নের চোদ্দ তলায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে। মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী। সততার শক্তি অনেক। শুধু অন্যায়ের বিরুদ্ধে ধৈর্য ধরে লড়াই করতে হয়।” এর ঠিক পরেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতাকে তীব্র খোঁচা দিয়ে তিনি লেখেন, “আজ আমি এবং মমতা দুজনেই সর্বহারা। আমি একমাত্র মেয়েকে হারিয়েছি, মানুষের জন্য কাজ করার প্রতিজ্ঞায় ব্রতী হয়েছি। আর মমতা তাঁর চোদ্দ তলার গদি হারিয়েছেন।” এখানেই থামেননি তিনি। কড়া হুঁশিয়ারি দিয়ে পোস্টে আরও যোগ করেন, “অপেক্ষা করুন, তিনি (মমতা), তাঁর অপরাধী টিমের আরও করুণ পরিণতি দেখতে পাবেন।” নিজের এই বার্তার শেষে নিজেকে ‘ডা. দেবনাথের গর্বিত মা’ বলে পরিচয় দেন রত্নাদেবী।[TECHTARANGA-POST:9484]উল্লেখ্য, আর জি কর কাণ্ডের তদন্তপ্রক্রিয়া নতুন করে গতি পাওয়ায় রাজ্য রাজনীতিতে আলোড়ন তৈরি হয়েছে। এই মামলার অন্যতম অভিযুক্ত তথা আর জি করের প্রাক্তন আরএমও অভীক দের বিরুদ্ধে ইতিমধ্যেই বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল আর এন রবি। তৎকালীন সময়ে আর জি করে গড়ে ওঠা ‘থ্রেট কালচার’ বা হুমকি সংস্কৃতির অন্যতম পাণ্ডা এবং ক্ষমতার প্রভাব খাটিয়ে বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছিল অভীকের বিরুদ্ধে। এমনকী, অভয়া কাণ্ডের সেই রাতে আর জি করের সেমিনার রুমেও অভীক দে-কে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল, যা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়।[TECHTARANGA-POST:9473]রাজ্যে সরকার বদলের পর অবশেষে তাঁর বিরুদ্ধে কড়া তদন্তের নির্দেশ দিলেন রাজ্যপাল। পাশাপাশি, অভীক দে কীভাবে ক্ষমতার অপব্যবহার করে সার্ভিস কোটায় এসএসকেএম হাসপাতালে স্নাতকোত্তর স্তরে পড়ার সুযোগ পেয়েছিলেন, তাও খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। আর জি কর তদন্তের এই নতুন মোড় এবং মূল অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনিক ফাঁস শক্ত হওয়ার মাঝেই নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে নির্যাতিতার মায়ের এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে