Hidden Stories (বাংলা)

'বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধার শক্তিশালী বার্তা', খামেনেইর অন্ত্যেষ্টিতে ভারতীয় প্রতিনিধি দলের উপস্থিতির প্রশংসা ইরানের

প্রয়াত আয়াতোল্লা আলি খামেনেইর অন্ত্যেষ্টিক্রিয়ায় ভারতের অংশগ্রহণের জন্য প্রকাশ্যে কৃতজ্ঞতা জানাল ইরান। তেহরানে ভারতের সরকারি প্রতিনিধি দলের উপস্থিতিকে ‘বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা ও সংহতির শক্তিশালী বহিঃপ্রকাশ’ বলে উল্লেখ করেছে মধ্যপ্রাচ্যের দেশটি। ইরানের দূতাবাসের তরফে জানানো হয়েছে, এই পদক্ষেপ দুই দেশের দীর্ঘদিনের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও মানবিক সম্পর্কের প্রতিফলন।[TECHTARANGA-POST:10656]আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই। তাঁর মৃত্যুর ১২৬ দিন পর তেহরানে রাষ্ট্রীয় মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করেন বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটা এবং বিহারের রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) সৈয়দ আতা হাসনাইন-সহ একটি সরকারি প্রতিনিধি দল। তাঁরা প্রয়াত নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানান।সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ প্রকাশিত এক বিবৃতিতে ইরান জানায়, "বন্ধুত্ব, সহানুভূতি ও আন্তরিক শ্রদ্ধার এই নিদর্শন কখনও ভুলবে না ইরানের জনগণ।" বিবৃতিতে আরও বলা হয়, ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে প্রতিনিধি দলের উপস্থিতি জাতীয় শোকের সময়ে ইরানের প্রতি গভীর সংহতি ও সম্মানের প্রকাশ। পাশাপাশি দুই দেশের ঐতিহাসিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার ক্ষেত্রেও এই সফর গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছে তেহরান।[TECHTARANGA-POST:10579]শুধু সরকারি প্রতিনিধি দলই নয়, ইরানের আমন্ত্রণে একটি সর্বদলীয় ভারতীয় প্রতিনিধিদলও অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেয়। সেই দলে ছিলেন কংগ্রেস নেতা সলমন খুরশিদ, কংগ্রেসের আইটি সেলের প্রধান পবন খেরা, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, জম্মু-কাশ্মীরের পিডিপি নেত্রী মেহবুবা মুফতি এবং আঞ্জুমান-ই-শারী শিয়ানের সভাপতি আগা সৈয়দ হাসান মোসাভি আল সাফাভি-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। তাঁদের উপস্থিতিকেও ইরান দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বের প্রতীক হিসেবে উল্লেখ করেছে।

'বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধার শক্তিশালী বার্তা', খামেনেইর অন্ত্যেষ্টিতে ভারতীয় প্রতিনিধি দলের উপস্থিতির প্রশংসা ইরানের

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার