Hidden Stories (বাংলা)

যোগ দিবসে দেশি ‘এনার্জি কম্বো’, মেনুতে ঝালমুড়ি থেকে ডাবের জল

আন্তর্জাতিক যোগ দিবসে এবার বিশেষ গুরুত্ব পাচ্ছে বাংলার অন্যতম জনপ্রিয় খাবার ঝালমুড়ি। যোগ চর্চার পর অংশগ্রহণকারীদের জন্য আয়ুষ মন্ত্রকের নির্ধারিত ‘আয়ুষ আহার’-এর মেনুতে জায়গা করে নিয়েছে এই দেশি খাবার। শুধু ঝালমুড়িই নয়, থাকছে জোয়ার-বাজরার বিস্কুট, ডাবের জল, কলা এবং গুড়-বাদামের চিক্কি। স্বাস্থ্যকর ও সহজলভ্য দেশীয় খাবারকে গুরুত্ব দিতেই এই বিশেষ খাদ্যতালিকা তৈরি করা হয়েছে বলে সূত্রের খবর।[TECHTARANGA-POST:10027]বিশেষজ্ঞদের মতে, স্বাস্থ্যকর খাবার মানেই দামি বিদেশি ফল বা ‘সুপারফুড’—এই ধারণা বদলাতেই এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ। কম ক্যালোরি ও কম ফ্যাটযুক্ত মুড়ির সঙ্গে গুড়-বাদামের চিক্কি শরীরে প্রোটিন ও স্বাস্থ্যকর ফ্যাটের জোগান দেয়। পাশাপাশি কলা ও ডাবের জল শরীরকে প্রয়োজনীয় শক্তি ও জলীয় ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।পরীক্ষার্থীদের জন্য রেলের মাস্টারস্ট্রোক! [TECHTARANGA-POST:10043]এবারের যোগ দিবসে পশ্চিমবঙ্গকে বিশেষ গুরুত্ব দিচ্ছে কেন্দ্র। আগামী ২০ জুন রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচিতেও তাঁর অংশ নেওয়ার কথা। সূত্রের খবর, সব কিছু ঠিক থাকলে ‘আয়ুষ আহার’-এর এই বিশেষ মেনুও প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হতে পারে। একসময় ট্রেনযাত্রা বা বিকেলের আড্ডার সঙ্গী হিসেবে পরিচিত ঝালমুড়ি এবার পৌঁছে যাচ্ছে আন্তর্জাতিক যোগ দিবসের মঞ্চে। বাঙালির চেনা খাবারই এবার স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের উদাহরণ হিসেবে উঠে আসছে দেশের সামনে।

যোগ দিবসে দেশি ‘এনার্জি কম্বো’, মেনুতে ঝালমুড়ি থেকে ডাবের জল

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার