Hidden Stories (বাংলা)

বিতর্ক ছাপিয়ে ‘ডন’ ম্যাজিক! ভিডিও কাণ্ড ও হাজার কোটির ডিল বিতর্ক উড়িয়ে নওদা-রেজিনগরে লিড হুমায়ুনের

বাবরি মসজিদ বিতর্ক থেকে শুরু করে ‘হাজার কোটির ডিল’ ভিডিও— নির্বাচনের আগে একের পর এক বির্তকে বিদ্ধ হয়েছিলেন রেজিনগরের দাপুটে নেতা হুমায়ুন কবীর। তৃণমূল থেকে বহিষ্কৃত হয়ে নিজের নতুন দল ‘আমজনতা উন্নয়ন পার্টি’ গড়ে যখন একা লড়াইয়ের সিদ্ধান্ত নেন, তখন অনেকেই তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছিলেন।[TECHTARANGA-POST:8738] কিন্তু সোমবার গণনার ট্রেন্ড স্পষ্ট হতেই দেখা যাচ্ছে, মুর্শিদাবাদের মাটিতে হুমায়ুন কবীর আজও কতটা প্রাসঙ্গিক। পঞ্চম রাউন্ডের গণনা শেষে নওদা এবং রেজিনগর— দুটি আসনেই নিজের লিড বজায় রেখে বিরোধীদের কড়া বার্তা দিয়েছেন তিনি। নওদায় যেখানে ১৮ হাজারের বেশি ব্যবধানে এগিয়ে হুমায়ুন, রেজিনগরেও ৭ হাজারের বেশি ভোটের ব্যবধানে তিনি তৃণমূল ও বিজেপির প্রার্থীদের পিছনে ফেলেছেন।[TECHTARANGA-POST:8744]ভোটের ঠিক আগে বিজেপির সঙ্গে আঁতাঁতের অভিযোগে তাঁর দলের বহু নেতাকর্মী দল ছাড়লেও, সাধারণ মানুষের রায়ে আপাতত স্বস্তিতে হুমায়ুন। প্রথম থেকেই তিনি দাবি করেছিলেন যে, ব্যক্তিগত ক্যারিশমাতেই তিনি এই দুই আসন থেকে জয়ী হবেন। যদিও তাঁর দলের অন্যান্য প্রার্থীরা রাজ্যের বাকি আসনগুলোতে বিশেষ প্রভাব ফেলতে পারেননি, কিন্তু নিজের লড়াইয়ে আপাতত সফল এই লড়াকু নেতা। যদিও গণনার আরও বেশ কিছু রাউন্ড বাকি রয়েছে, তবে প্রাথমিক এই প্রবণতা হুমায়ুন অনুগামীদের মনে জয়ের আশা জাগিয়ে তুলেছে। এখন দেখার, শেষ পর্যন্ত মুর্শিদাবাদের এই ‘চাণক্য’ তাঁর গড় ধরে রাখতে পারেন কি না।

বিতর্ক ছাপিয়ে ‘ডন’ ম্যাজিক! ভিডিও কাণ্ড ও হাজার কোটির ডিল বিতর্ক উড়িয়ে নওদা-রেজিনগরে লিড হুমায়ুনের

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার