Hidden Stories (বাংলা)

শমীকের বৈঠকে সংগঠন গোছানোর বার্তা, দ্রুত ভোটের দাবিতে সরব বিজেপি

বসিরহাট লোকসভা কেন্দ্রের সম্ভাব্য উপনির্বাচনকে সামনে রেখে সংগঠন মজবুত করার পাশাপাশি প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়াও শুরু করে দিল বিজেপি। বৃহস্পতিবার বসিরহাট সফরে গিয়ে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য স্থানীয় নেতৃত্ব ও কর্মীদের সঙ্গে বৈঠক করেন। দলীয় সূত্রের দাবি, বৈঠকে উপনির্বাচনের সম্ভাব্য প্রস্তুতি, সাংগঠনিক সমন্বয় এবং প্রার্থী নির্বাচনের প্রাথমিক রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে।উত্তরবঙ্গে রেড অ্যালার্ট, দক্ষিণে বাড়বে ভ্যাপসা গরম : আবহাওয়া দপ্তরের নতুন পূর্বাভাসদীর্ঘদিন ধরে বসিরহাট লোকসভা কেন্দ্রটি জনপ্রতিনিধিহীন। সেই পরিস্থিতিতে দ্রুত উপনির্বাচনের দাবিতে সরব হয়েছে বিজেপি। দলের দাবি, শূন্য আসনে দীর্ঘ সময় সাংসদ না থাকায় এলাকার মানুষ উন্নয়ন ও পরিষেবার ক্ষেত্রে বঞ্চিত হচ্ছেন। বিজেপির দাবি, রাজ্যের শূন্য থাকা বিধানসভা কেন্দ্রগুলির উপনির্বাচনের সঙ্গেই বসিরহাট লোকসভা কেন্দ্রেও ভোট করানো হোক। দলের মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, “প্রায় দু’বছর ধরে বসিরহাটে কোনও সাংসদ নেই। এত দীর্ঘ সময় একটি লোকসভা কেন্দ্র জনপ্রতিনিধিহীন থাকা গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে কাম্য নয়। নির্বাচন কমিশনের উচিত দ্রুত উপনির্বাচনের দিন ঘোষণা করা।”[TECHTARANGA-POST:10322]দলীয় সূত্রের খবর, সম্ভাব্য ভোটের কথা মাথায় রেখে এখন থেকেই সংগঠনকে আরও সক্রিয় করার পাশাপাশি সম্ভাব্য প্রার্থীদের গ্রহণযোগ্যতা, স্থানীয় মতামত এবং রাজনৈতিক সমীকরণ খতিয়ে দেখা হচ্ছে। যদিও সম্ভাব্য প্রার্থীর নাম নিয়ে এখনও মুখ খুলতে নারাজ বিজেপি নেতৃত্ব। এদিকে এখনও পর্যন্ত বসিরহাট লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের দিন ঘোষণা করেনি নির্বাচন কমিশন। তবে রাজনৈতিক মহলের মতে, ভোটের দিন যত এগিয়ে আসবে, ততই বসিরহাটকে ঘিরে রাজনৈতিক তৎপরতা আরও বাড়বে।

 শমীকের বৈঠকে সংগঠন গোছানোর বার্তা, দ্রুত ভোটের দাবিতে সরব বিজেপি

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার