Hidden Stories (বাংলা)

অবশেষে হার স্বীকার! অভিষেকের দীর্ঘ পোস্ট কি তবে ‘আত্মসমর্পণ’? তুললেন বিস্ফোরক অভিযোগও

কলকাতা: রণে ভঙ্গ দিলেন কি শেষমেশ? এত দিন যে গদি আগলে থাকার আপ্রাণ চেষ্টা চলছিল, শনিবার শুভেন্দু অধিকারীর রাজকীয় শপথ গ্রহণের পর তাতে কার্যত দাঁড়ি পড়ল। ফেসবুক-ইনস্টাগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বায়ো বদলাতে বাধ্য হলেন, আর অন্যদিকে দীর্ঘ এক ফেসবুক পোস্টের মাধ্যমে নিজেদের ‘বিরোধী দল’ হিসাবে মেনে নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে, হার মানলেও সুর নরম করলেন না তিনি। বরং, ফের একবার কাঠগড়ায় তুললেন বিজেপি ও নির্বাচন কমিশনকে।[TECHTARANGA-POST:8923]রাজ্যে গেরুয়া রাজত্ব শুরুর প্রথম দিনেই সোশাল মিডিয়ায় বোমা ফাটালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পরাজয়ের গ্লানি ভুলে অভিষেক সাফ জানালেন, "আমরা দিল্লি ও বাংলায় বিরোধী দল।" তাঁর দীর্ঘ পোস্টে অভিযোগের তির সরাসরি নির্বাচন কমিশনের স্বচ্ছতার দিকে। ইভিএম ব্যবস্থাপনা থেকে শুরু করে কন্ট্রোল ইউনিটের গরমিল — একাধিক বিষয়ে প্রশ্ন তুলেছেন তিনি। অভিষেকের দাবি, বাংলার মানুষের মনে গভীর ধন্ধ আছে যে তাঁদের রায় আদেও মর্যাদা পেয়েছে কিনা। সেই কারণেই সিসিটিভি ফুটেজ এবং ভিভিপ্যাট স্লিপের পুনরায় স্বচ্ছ গণনার দাবিও জানিয়েছেন তিনি।[TECHTARANGA-POST:8922]ভোট-পরবর্তী হিংসা নিয়েও সরব হয়েছেন অভিষেক। তাঁর অভিযোগ, নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই তৃণমূল কর্মীদের উপর বিজেপি হামলা চালাচ্ছে, দেওয়া হচ্ছে হুমকি। নিচুতলার কর্মীরা ঘরছাড়া এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি তাঁর। দলের ভাঙন ঠেকাতে এবং কর্মীদের মনোবল চাঙ্গা করতে তিনি লিখেছেন, “হুমকির শিকার হয়ে যাঁরা পালিয়ে বেড়াচ্ছেন তাঁরা জেলাশাসকের সঙ্গে যোগাযোগ করুন। প্রয়োজনে আইনি সাহায্য নিন। আমি আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব।”[TECHTARANGA-POST:8921]রাজনৈতিক মহলের মতে, একদিকে যখন শুভেন্দু অধিকারী নবম মুখ্যমন্ত্রী হিসাবে ‘নবজাগরণের’ ডাক দিচ্ছেন, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই পোস্ট আসলে পরাজয় স্বীকার করেও লড়াইকে রাজপথ থেকে আদালতে টেনে নিয়ে যাওয়ার কৌশল। শাসকের আসন ছেড়ে বিরোধীর তকমা কি তৃণমূলকে ফের গুছিয়ে ওঠার শক্তি দেবে? নাকি এই কেবল দোষারোপের পালামাত্র? উত্তর দেবে সময়।

অবশেষে হার স্বীকার! অভিষেকের দীর্ঘ পোস্ট কি তবে ‘আত্মসমর্পণ’? তুললেন বিস্ফোরক অভিযোগও

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার