Hidden Stories (বাংলা)

মুখে কুলুপ সরকারি কর্মীদের! কড়া নির্দেশিকা জারি নবান্নের, ভুল করলেই কিন্তু চাকরি নিয়ে টানাটানি

কলকাতা: নতুন সরকার গঠনের পর থেকেই প্রশাসনিক স্তরে একের পর এক কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। এবার রাজ্য সরকারি কর্মচারীদের রাশ টানতে নবান্নের তরফে জারি করা হলো এক অত্যন্ত জরুরি ও কড়া সার্কুলার। রাজ্যের মুখ্যসচিবের স্পষ্ট বার্তা, এবার থেকে সরকারি কর্মীরা সংবাদমাধ্যমের সামনে আর যখন-তখন নিজেদের মতামত প্রকাশ করতে পারবেন না।[TECHTARANGA-POST:9325] শুধু তাই নয়, সরকারের অনুমতি ছাড়া কোনওরকম তথ্য বা নথি আদান-প্রদান করা, সংবাদপত্রে লেখালেখি বা যে কোনও মিডিয়া কার্যকলাপে যুক্ত থাকার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আইএএস, ডব্লিউবিসিএস, পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিসের আধিকারিকদের পাশাপাশি রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী, জেল কর্মী, সরকারি অনুদানপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, বোর্ড, পুরসভা ও স্বশাসিত সংস্থার কর্মীদের ক্ষেত্রেও এই নতুন নিয়ম কঠোরভাবে প্রযোজ্য হবে।[TECHTARANGA-POST:9323]এই মর্মে গত ১৯ মে ২০২৬ একটি নির্দেশিকা জারি করা হয়েছে, যা ইতিমধ্যেই রাজ্য সরকারের পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস (P&AR) দফতর থেকে সমস্ত দফতরের প্রধান, জেলা শাসক এবং পুলিশ প্রশাসনের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। নতুন সার্কুলারে সরকারি কর্মীদের উদ্দেশ্যে একাধিক কড়া নিয়ম বেঁধে দেওয়া হয়েছে, যেখানে সাফ বলা হয়েছে যে সরকারের আগাম অনুমতি ছাড়া বেসরকারি বা ব্যক্তিগত কোনও মিডিয়া অনুষ্ঠানে অংশ নেওয়া যাবে না। প্রেস বা সংবাদমাধ্যমের কাছে সরাসরি কিংবা পরোক্ষভাবে কোনও সরকারি নথি ফাঁস করা সম্পূর্ণ নিষিদ্ধ। [TECHTARANGA-POST:9321]এমনকি খবরের কাগজে চিঠি লেখা, সাময়িকী সম্পাদনা করা বা রেডিওতে বক্তব্য রাখার ওপরেও জারি হয়েছে নিষেধাজ্ঞা। সবচেয়ে বড় বিষয় হলো, কোনও কর্মী সংবাদমাধ্যম বা সামাজিক মাধ্যমে কেন্দ্র ও রাজ্য সরকারের কোনও নীতি বা সিদ্ধান্তের বিরুদ্ধে কোনওরকম বিরূপ মন্তব্য বা সমালোচনা করতে পারবেন না। একই সঙ্গে কেন্দ্র-রাজ্য সম্পর্ক বা অন্য কোনও দেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক তিক্ত করতে পারে, এমন যে কোনও বিদ্বেষমূলক মন্তব্য বা আলোচনা থেকেও বিরত থাকতে বলা হয়েছে।[TECHTARANGA-POST:9320]অল ইন্ডিয়া সার্ভিসেস (কনডাক্ট) রুলস এবং পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী আচরণ বিধির বিভিন্ন ধারা মনে করিয়ে দিয়ে রাজ্য সরকার স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে। এই সমস্ত নিয়মের সামান্যতম লঙ্ঘন হলেও সংশ্লিষ্ট কর্মচারীদের বিরুদ্ধে কঠোরতম প্রশাসনিক ও আইনি পদক্ষেপ নেওয়া হবে। নবান্নের এই নজিরবিহীন সার্কুলার ঘিরে ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের অন্দরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।

মুখে কুলুপ সরকারি কর্মীদের! কড়া নির্দেশিকা জারি নবান্নের, ভুল করলেই কিন্তু চাকরি নিয়ে টানাটানি

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার