Hidden Stories (বাংলা)

১৫৮ বছর পর ভারতে ফিরল ‘হারিয়ে যাওয়া’ বিরল ফুল, অরুণাচলে মিলল সায়ানান্থাস হুকেরির খোঁজ

প্রকৃতি মাঝে মাঝেই এমন কিছু চমক দেয়, যা তাক লাগিয়ে দেয় বিজ্ঞানীদেরও। প্রায় ১৫৮ বছর ধরে ভারতে ‘নিখোঁজ’ থাকা বিরল উদ্ভিদ সায়ানান্থাস হুকেরি-র সন্ধান মিলল ফের। অরুণাচল প্রদেশের তাওয়াং জেলার মাগো গ্রামের কাছে চুনা উপত্যকায় খুঁজে পাওয়া গিয়েছে বেগুনি-নীল রঙের এই বিরল ফুল।[TECHTARANGA-POST:10830]১৮৬৭ সালে প্রথম এবং শেষবারের মতো সিকিমে এই উদ্ভিদের উপস্থিতির নথি তৈরি করেছিলেন ব্রিটিশ উদ্ভিদবিজ্ঞানী জোসেফ ডালটন হুকার। তাঁর নাম অনুসারেই পরে এই উদ্ভিদের নামকরণ করা হয় সায়ানান্থাস হুকেরি। তারপর দেড় শতাব্দীরও বেশি সময় ধরে ভারতে আর কোথাও দেখা যায়নি এই প্রজাতির গাছ। ২০২৫ সালের সেপ্টেম্বরে প্রায় ৩,৬০০ মিটার উচ্চতায় সমীক্ষা চালানোর সময় বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া-র বিজ্ঞানীরা এই বিরল উদ্ভিদের খোঁজ পান। পরে তাঁদের গবেষণার ফল প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক গবেষণা-পত্রিকা অরিক্স-এ।[TECHTARANGA-POST:10814]গবেষকদের দাবি, চুনা উপত্যকার তৃণভূমি এবং পাথুরে আল্পাইন ঢালে প্রায় ৫০টি অপরিণত গাছের সন্ধান মিলেছে। তবে উদ্ভিদটির বিস্তৃতি অত্যন্ত সীমিত হওয়ায় এর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন তাঁরা। বিজ্ঞানীদের মতে, আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা (আইইউসিএন)-এর মানদণ্ড অনুযায়ী ভারতে সায়ানান্থাস হুকেরিকে ‘বিপন্ন’ প্রজাতি হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত। উল্লেখযোগ্যভাবে, এই গবেষণার নেপথ্যে রয়েছেন তিন বাঙালি বিজ্ঞানী শুভজিৎ লাহিড়ী, মোনালিসা দাস এবং সুধাংশু শেখর দাশ। তাঁদের মতে, এই পুনরাবিষ্কার শুধু একটি বিরল উদ্ভিদের খোঁজই দেয়নি, বরং পূর্ব হিমালয়ের অত্যন্ত সংবেদনশীল বাস্তুতন্ত্র রক্ষার প্রয়োজনীয়তাকেও নতুন করে সামনে নিয়ে এসেছে। 

১৫৮ বছর পর ভারতে ফিরল ‘হারিয়ে যাওয়া’ বিরল ফুল, অরুণাচলে মিলল সায়ানান্থাস হুকেরির খোঁজ

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার