Hidden Stories (বাংলা)

ব্রিগেডে মোদীর ‘পরিবর্তন সঙ্কল্প সভা’: ১৮ হাজার কোটির প্রকল্প উপহার দিয়ে মমতাকে কড়া টক্কর প্রধানমন্ত্রীর!

কলকাতা: বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই খাস কলকাতায় বড়সড় শক্তি প্রদর্শন করল বিজেপি। শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের মঞ্চ থেকে বাংলার মানুষের উদ্দেশে ‘পরিবর্তন সঙ্কল্প’-এর বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারি প্রকল্পের শিলান্যাস থেকে রাজনৈতিক জনসভা - দু’টি ভিন্ন মঞ্চ থেকেই এদিন রাজ্যের তৃণমূল সরকারকে একযোগে বিঁধলেন তিনি।[TECHTARANGA-POST:7295]এদিন ব্রিগেডের মূল রাজনৈতিক সভার আগে একটি প্রশাসনিক মঞ্চ থেকে পশ্চিমবঙ্গবাসীর জন্য প্রায় ১৮,৮৬০ কোটি টাকার একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। এর মধ্যে ১৬,৯৯০ কোটি টাকা ব্যয় করা হয়েছে ৪২০ কিলোমিটার দীর্ঘ জাতীয় সড়ক প্রকল্পের জন্য। মোদী বলেন, “বাংলার উন্নয়নই আমাদের মূল লক্ষ্য। আর, এই বিপুল বিনিয়োগ সেই উন্নয়নেরই দিশারি।”[TECHTARANGA-POST:7288]প্রশাসনিক কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রী যোগ দেন বিজেপির রাজনৈতিক জনসভায়। সেখান থেকেই তিনি ২০২৬-এর বিধানসভা নির্বাচনের স্লোগানে ঝড় তুললেন। বললেন,  ‘পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার’। তৃণমূল সরকারের সমালোচনা করে তিনি বলেন, “কেন্দ্রীয় প্রকল্পের টাকা বাংলার গরিব মানুষের কাছে পৌঁছতে বাধা দেওয়া হচ্ছে। এই দুর্নীতি ও তোষণ থেকে মুক্তি পেতেই হবে বাংলাকে।”এদিন ব্রিগেডের মঞ্চটি বিশেষভাবে সাজানো হয়েছিল কলকাতার বিখ্যাত দক্ষিণেশ্বর মন্দিরের আদলে। বিশ্লেষকদের মতে, হিন্দুত্বের পাশাপাশি ‘বাঙালিয়ানা’কে প্রাধান্য দিয়েই এই রণকৌশল নিয়েছে বিজেপি। মিছিলে অংশগ্রহণকারী সমর্থকদের মুখে ‘জয় শ্রীরাম’-এর পাশাপাশি ‘জয় মা কালী’ স্লোগানও বিশেষ নজর কেড়েছে।[TECHTARANGA-POST:7281]প্রধানমন্ত্রীর সভাকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই উত্তর থেকে দক্ষিণ, শহর ছিল গেরুয়া পতাকায় মোড়া। শিয়ালদহ, হাওড়া ও মধ্য কলকাতা থেকে তিনটি বড় মিছিলের জমায়েত হয় ব্রিগেড ময়দানে। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন ছিল প্রায় ৩,০০০ পুলিশ কর্মী। সভাস্থলে নিরাপত্তা নিশ্চিত করতে দর্শকদের দু’বার করে তল্লাশি করা হয়।

ব্রিগেডে মোদীর ‘পরিবর্তন সঙ্কল্প সভা’: ১৮ হাজার কোটির প্রকল্প উপহার দিয়ে মমতাকে কড়া টক্কর প্রধানমন্ত্রীর!

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার