দেশের নিরাপত্তা ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানিয়ে এবার খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার হুমকি দেওয়া হল। একটি চাঞ্চল্যকর ইমেল ঘিরে পঞ্জাব ও হরিয়ানার নিরাপত্তা সংস্থাগুলির মধ্যে চরম উত্তেজনা ছড়িয়েছে। এই ইমেলে কেবল প্রধানমন্ত্রী নন, খতম তালিকায় নাম রয়েছে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং পঞ্জাব ও হরিয়ানার মুখ্যমন্ত্রীদেরও। আগামী ২৪ এপ্রিল, শুক্রবার দুই রাজ্যের গুরুত্বপূর্ণ রেললাইনগুলোতে বোমা বিস্ফোরণ ঘটিয়ে হাজার হাজার মানুষকে খুনের হুমকি দেওয়া হয়েছে। লুধিয়ানা, অমৃতসর, ভাটিন্ডা এবং ফিরোজপুরের মতো জনবহুল শহরগুলোতে নাশকতার আশঙ্কায় জারি করা হয়েছে ‘হাই অ্যালার্ট’।[TECHTARANGA-POST:8322]সীমান্তবর্তী রাজ্য পঞ্জাবে আইএসআই-এর সক্রিয়তা এবং মাদক-অস্ত্র পাচারের ব্যাকগ্রাউন্ড মাথায় রেখে এই হুমকিকে কোনওভাবেই হালকাভাবে নিতে নারাজ প্রশাসন। পঞ্জাব ও হরিয়ানা পুলিশের পক্ষ থেকে রেলস্টেশনগুলোতে শুরু হয়েছে তল্লাশি অভিযান, আরপিএফ-কে রেল ট্র্যাকগুলোতে বাড়তি নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। এর আগেও একাধিকবার প্রধানমন্ত্রীকে খুনের হুমকি ফোন বা ইমেল আসলেও, বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে এবারের সতর্কতা নজিরবিহীন। মুখ্যমন্ত্রীদের নিরাপত্তাও বাড়ানো হয়েছে কয়েক গুণ। নাশকতার এই ছক বানচাল করতে এবং ইমেলের উৎস খুঁজে বের করতে ইতিমধ্যেই তদন্তে নেমেছে সাইবার সেল ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি।
প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার