Hidden Stories (বাংলা)

বিচারপতির অ্যাকাউন্ট হ্যাক! শেখ হাসিনার মামলার রায়দানকারী চেয়ারম্যানের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকারদের কবলে

ঢাকা: অন্তর্বর্তীকালীন সরকারের আমলে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের ব্যক্তিগত ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া গণহত্যার মামলার রায় প্রদানকারী এই বিচারপতির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।[TECHTARANGA-POST:7570]ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ ও প্রসিকিউটর তানভীর হাসান জোহা জানিয়েছেন, গত ১৮ মার্চ অজ্ঞাত হ্যাকাররা বিচারপতির অ্যাকাউন্ট দুটির নিয়ন্ত্রণ নেয়। ধারণা করা হচ্ছে, কোনো অনিরাপদ লিঙ্কে ক্লিক করা বা সন্দেহজনক অ্যাপ্লিকেশন ইনস্টল করার কারণে এই হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে। [TECHTARANGA-POST:7556]গত ১৭ মার্চ থেকেই বিচারপতির ফোনে অস্বাভাবিকতা দেখা দিলেও ২২ মার্চ বিষয়টি নিশ্চিত হওয়া যায়। পরবর্তীতে ফোন থেকে একটি দূরবর্তী নিয়ন্ত্রণকারী (Remote Access) সফটওয়্যার অপসারণ করা সম্ভব হলেও অ্যাকাউন্ট দুটি এখনও উদ্ধার করা যায়নি।[TECHTARANGA-POST:7567]এই ঘটনায় মঙ্গলবার (২৪ মার্চ) রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিচারপতির হ্যাক হওয়া অ্যাকাউন্ট ব্যবহার করে কোনো ধরনের ভুয়া তথ্য প্রচার বা প্রতারণামূলক কর্মকাণ্ড হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিষয়টি নিয়ে ইতোমধ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অবহিত করা হয়েছে। বর্তমানে অ্যাকাউন্ট দুটি উদ্ধারের চেষ্টা চলছে।

বিচারপতির অ্যাকাউন্ট হ্যাক! শেখ হাসিনার মামলার রায়দানকারী চেয়ারম্যানের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকারদের কবলে

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার