‘অভিশপ্ত রাতের’ ডিনার সঙ্গীরা নজরে! সন্দীপ ঘোষকে আবার জেরা করতে মাঠে সিবিআই
কলকাতা: অভয়া হত্যা ও ধর্ষণ কাণ্ডে নতুন করে এসআইটি গঠনের পর ফের দ্রুত গতিতে খুলল সিবিআইয়ের তদন্ত ফাইল। অভিশপ্ত সেই রাতে তিলোত্তমার সাথে ডিনার করা বন্ধু চিকিৎসক, ডিউটিতে থাকা নার্স ও নিরাপত্তাকর্মীদের পুনরায় সিবিআই জেরার মুখোমুখি হতে তলব করা হচ্ছে। এমনকি আদালতের বিশেষ অনুমতি নিয়ে প্রেসিডেন্সি জেলে বন্দি থাকা আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও নতুন করে সিবিআই আধিকারিকরা জেরা করতে পারেন বলে জোর গুঞ্জন তৈরি হয়েছে। নতুন তদন্তকারী দল আগের করা পলিগ্রাফ টেস্ট এবং প্রাথমিক তদন্তের বেশ কিছু গুরুত্বপূর্ণ ফাঁকফোকর নিয়ে একেবারেই অসন্তুষ্ট, যার ফলে সমস্ত পুরনো সাক্ষীদের আবার ডেকে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।[TECHTARANGA-POST:11611]নির্যাতিতার মা রত্না দেবনাথ বারবার অভিযোগ তুলেছিলেন যে, সেই রাতে মেয়ের সাথে ডিনারে থাকা চিকিৎসকদের ভূমিকা সঠিকভাবে খতিয়ে দেখা হয়নি। সম্প্রতি সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টরের নেতৃত্বে দিল্লি থেকে আসা চার সদস্যের বিশেষ প্রতিনিধি দল আরজি করের ঘটনাস্থল পরিদর্শনের পর নড়েচড়ে বসেছে। পূর্বের তদন্তকারী অফিসার সীমা পাহুজাকে সরিয়ে সন্দীপনী গর্গকে দায়িত্ব দেওয়াতেই পুনস্তদন্তের ধার বহু গুণে বেড়ে গিয়েছে। সেদিনের সমস্ত সিসিটিভি ফুটেজ পুনরায় খতিয়ে দেখার পাশাপাশি তৎকালীন ডিউটি রোস্টার এবং বয়ানের অসঙ্গতি মেলাতে তৎপর হয়ে উঠেছে নতুন কেন্দ্রীয় প্রতিনিধি দল।