Hidden Stories (বাংলা)

শুভেন্দুর আপ্ত সহায়ক খুনে এবার সিবিআই! সাত সদস্যের হাই-প্রোফাইল ‘সিট’ গঠন করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা

রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলা চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের তদন্তে এবার কোমর বেঁধে নামছে সিবিআই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ককে নৃশংসভাবে খুনের ঘটনার কিনারা করতে সোমবার গভীর রাতেই গঠন করা হয়েছে ৭ সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল বা 'সিট' (SIT)।[TECHTARANGA-POST:8992] ডিআইজি পঙ্কজকুমার সিংহের নেতৃত্বে এই হাই-প্রোফাইল টিমে রয়েছেন সুভাষচন্দ্র কুণ্ডু, অনিলকুমার যাদবের মতো অভিজ্ঞ আধিকারিকরা। মঙ্গলবারই রাজ্য পুলিশের হাত থেকে এই মামলার সমস্ত নথিপত্র ও তদন্তের দায়িত্বভার বুঝে নেবে কেন্দ্রীয় সংস্থা। কলকাতার জয়েন্ট ডিরেক্টরের সরাসরি তত্ত্বাবধানে এই শক্তিশালী দলটি কাজ করবে বলে জানা গিয়েছে।[TECHTARANGA-POST:9013]উল্লেখ্য, গত ৬ মে মধ্যমগ্রামের রাস্তায় প্রকাশ্য দিবালোকে ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল চন্দ্রনাথ রথকে। পেটে, বুকে ও মাথায় চারটি গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় তাঁর। সেই ঘটনার তদন্তে নেমে রাজ্য পুলিশ ইতিমধ্য়েই ইউপিআই লেনদেনের সূত্র ধরে উত্তরপ্রদেশ ও বক্সার থেকে তিন শার্প শুটারকে গ্রেফতার করেছে। [TECHTARANGA-POST:8991]কিন্তু এই পেশাদার খুনিদের নেপথ্যে আসল 'মাস্টারমাইন্ড' কে? কেনই বা খুন করা হলো খোদ মুখ্যমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ এই ব্যক্তিকে? এই রহস্যের জট খুলতেই এবার ময়দানে সিবিআই। শার্প শুটারদের সুপারিদাতা এবং খুনের আসল মোটিভ খুঁজে বের করতে কেন্দ্রীয় গোয়েন্দাদের এই বিশেষ অভিযান এখন রাজ্য রাজনীতির সবথেকে বড় আলোচনার বিষয়।

শুভেন্দুর আপ্ত সহায়ক খুনে এবার সিবিআই! সাত সদস্যের হাই-প্রোফাইল ‘সিট’ গঠন করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার