বিজেপির চতুর্থ প্রার্থিতালিকা প্রকাশ: চৌরঙ্গীতে সন্তোষ পাঠক, বাগদায় শান্তনু-জায়া সোমা ঠাকুর
রাজ্য বিধানসভা নির্বাচনের রণকৌশল সাজাতে আরও একধাপ এগোল বিজেপি। মঙ্গলবার আরও ১৩টি কেন্দ্রের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করল পদ্ম শিবির। এই তালিকায় সবচেয়ে বড় চমক হিসেবে উঠে এসেছে সদ্য কংগ্রেসত্যাগী সন্তোষ পাঠকের নাম, যাঁকে চৌরঙ্গী বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে। পাশাপাশি, উত্তর ২৪ পরগনার হাইভোল্টেজ বাগদা কেন্দ্রে টিকিট পেয়েছেন বনগাঁর সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর।[TECHTARANGA-POST:7711]বিজেপির এই চতুর্থ তালিকায় জেলাওয়াড়ি একাধিক গুরুত্বপূর্ণ নাম সামনে এসেছে:উত্তরবঙ্গ: সিতাই কেন্দ্রে আশুতোষ বর্মা এবং নাটাবাড়িতে প্রার্থী হয়েছেন গিরিজাশঙ্কর রায়।দক্ষিণবঙ্গ: মগরাহাট পূর্বে উত্তমকুমার বণিক, ফলতায় দেবাংশু পন্ডা এবং সোনারপুর উত্তরে দেবাশিস ধরকে প্রার্থী করা হয়েছে।[TECHTARANGA-POST:7706]হাওড়া ও মেদিনীপুর: হাওড়া দক্ষিণে শ্যামল হাতি, পাঁচলায় রঞ্জন কুমার পাল এবং পূর্ব মেদিনীপুরের চন্ডীপুর কেন্দ্রে প্রার্থী হয়েছেন পীযূসকান্তি দাস। এছাড়া গড়বেতায় প্রদীপ লোধা মেমারিতে মানব গুহ এবং বাঁশদ্রোণীতে অরিজিৎ রায়ের নাম ঘোষণা করা হয়েছে।[TECHTARANGA-POST:7711]এদিন প্রার্থিতালিকায় একটি রদবদলও চোখে পড়েছে। জলপাইগুড়ির ময়নাগুড়ি কেন্দ্রে গত ১৯ মার্চ কৌশিক রায়ের নাম ঘোষণা করা হয়েছিল। তবে মঙ্গলবার সেই সিদ্ধান্ত বদলে ডালিম রায়কে নতুন প্রার্থী হিসেবে মনোনীত করেছে বিজেপি নেতৃত্ব।[TECHTARANGA-POST:7702]মঙ্গলবারের এই ঘোষণার পর বিজেপির আর মাত্র ৬টি কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা বাকি রইল। উল্লেখ্য, তৃণমূল ইতিমধ্যেই ২৯৪টি আসনেই প্রার্থী দিয়ে দিলেও বিজেপি ধাপে ধাপে তালিকা প্রকাশ করছে।প্রথম দফা: ১৪৪টি আসনদ্বিতীয় দফা: ১১২টি আসন[TECHTARANGA-POST:7699]তৃতীয় দফা: ১৯টি আসনচতুর্থ দফা: ১৩টি আসন[TECHTARANGA-POST:7686]আগামী ২৩ এবং ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনে ভোটগ্রহণ হবে। কড়া টক্করের এই লড়াইয়ের চূড়ান্ত ফলাফল জানা যাবে ৪ মে। প্রথম দফার ভোটের জন্য ইতিমধ্যেই সোমবার থেকে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।