তবে কি বন্ধ হচ্ছে সিটি সেন্টার মেট্রো স্টেশন? পিলারে বিপজ্জনক ফাটল ঘিরে চরম আতঙ্ক, মুখ খুলল মেট্রো ভবন!
কলকাতা: ব্লু লাইনের কবি সুভাষ মেট্রো স্টেশনের পিলারে ফাটল ও আচমকা স্টেশন বন্ধ হয়ে যাওয়ার সেই মর্মান্তিক স্মৃতি কি আবার ফিরতে চলেছে গ্রিন লাইনে? সল্টলেকের ব্যস্ততম সিটি সেন্টার মেট্রো স্টেশনের বাইরের একটি মূল পিলারে চিড় বা ফাটল নজরে আসতেই চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে নিত্যযাত্রীদের মধ্যে। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ সংযোগকারী এই অত্যন্ত গুরুত্বপূর্ণ রুটে প্রতিদিন কয়েক লাখ মানুষ যাতায়াত করেন। ফলে এই ফাটল প্রকাশ্যে আসার পরই প্রশ্ন উঠতে শুরু করেছে— তবে কি এবার শাটডাউন হতে চলেছে সিটি সেন্টার মেট্রো স্টেশনও?সিটি সেন্টার মেট্রো স্টেশনে ফাটল, চাঞ্চল্য শহরজুড়েব্লু লাইনের প্রান্তিক স্টেশন কবি সুভাষে পিলারে ফাটল দেখা দেওয়ার পরপরই তড়িঘড়ি মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল এবং পরিষেবা আপাতত শহীদ ক্ষুদিরাম পর্যন্ত সীমাবদ্ধ রাখা হয়েছে। গ্রিন লাইনের সিটি সেন্টার স্টেশনটির অবস্থান সেন্ট্রাল পার্ক ও বেঙ্গল কেমিক্যালের ঠিক মাঝে। যাত্রীদের আশঙ্কা ছিল, যদি এই স্টেশন বন্ধ করা হয়, তবে সেন্ট্রাল পার্ক থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চলাচল ব্যাহত হতে পারে। এমন উদ্বেগের আবহ তৈরি হতেই জলঘোলা থামাতে সরাসরি ময়দানে নেমেছে মেট্রো রেল কর্তৃপক্ষ।শোরগোল শুরু হতেই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান মেট্রোর অভিজ্ঞ ইঞ্জিনিয়ার ও পদস্থ কর্তারা। পিলারের সেই অংশটি বিশদভাবে পরীক্ষার পর মেট্রো কর্তৃপক্ষের তরফে স্পষ্ট আশ্বস্ত করে জানানো হয়েছে, এতে আতঙ্কিত হওয়ার বা ভয় পাওয়ার কিছু নেই। প্রাথমিক তদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, যে ফাটলটি চোখে পড়ছে তা মূলত পিলারের বাইরের অংশের ‘ক্ল্যাডিং’-এ হয়েছে। এর ফলে স্টেশনের মূল কাঠামোগত সুরক্ষায় কোনও আঘাত লাগেনি এবং মেট্রো স্টেশনটি সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে।[TECHTARANGA-POST:11162]মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক এস এস কন্নন জানিয়েছেন, খবর পাওয়া মাত্রই ইঞ্জিনিয়ারদের টিম পৌঁছে পরিদর্শন চালিয়েছে এবং খুব শীঘ্রই এই প্লাস্টারিং বা ক্ল্যাডিংয়ের কাজ সারিয়ে নেওয়া হবে। স্টেশন বন্ধ করার মতো কোনও সম্ভাবনা আপাতত নেই এবং গ্রিন লাইনে মেট্রো পরিষেবা স্বাভাবিকভাবেই চালু থাকবে। তবে মেট্রো কর্তৃপক্ষের তরফে অভয় দেওয়া হলেও, শহরের একের পর এক পিলারে ফাটলের এই খবর যাত্রীদের মনে একটা অস্বস্তির ভাঁজ থেকেই যাচ্ছে।