Hidden Stories (বাংলা)

মনোনয়ন জমা দিতে এসেও ভোটারতালিকা নিয়ে সরব মমতা!

কলকাতা: বুধবার সকালে ঢাক-ঢোল আর শঙ্খধ্বনির আবহে আলিপুর সার্ভে বিল্ডিংয়ে নিজের মনোনয়ন পত্র জমা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শুধু মনোনয়ন জমা দেওয়াই নয়, সেই সময়েই এদিন তাঁর গলার স্বরে ঝরে পড়ল তীব্র ক্ষোভ। যার ইস্যু ছিল, ভোটারতালিকা থেকে বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ যাওয়া বা ‘ডিলিটেড ভোটার’![TECHTARANGA-POST:7895]বুধবার সকালে কালীঘাটের বাড়ি থেকে মিছিলে হেঁটে আলিপুর সার্ভে বিল্ডিংয়ে পৌঁছন মমতা। তাঁর সঙ্গে ছিলে - কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, সাংসদ সুখেন্দু শেখর রায় ও অন্যান্য দলীয় নেতৃত্ব। আরও ছিলেন মমতার ভ্রাতৃবধূ তথা স্থানীয় কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায়-সহ অন্যরা। এক্ষেত্রে বিশেষ নজর কেড়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের মনোনয়নের প্রস্তাবকরা। ফিরহাদ হাকিমের স্ত্রী ইসমত (রুবি) হাকিম, অভিনেত্রী কোয়েল মল্লিকের স্বামী তথা প্রযোজক নিসপাল সিং রাণে এবং মীরজ শাহের মতো ব্যক্তিত্বরা তাঁর প্রস্তাবক হিসাবে সই করেছেন।[TECHTARANGA-POST:7894]এদিন মনোনয়ন জমা দিয়ে বেরিয়েই ভোটারতালিকা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন মমতা। তাঁর অভিযোগ, পরিকল্পিতভাবে বহু ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তিনি বলেন, "ট্রাইবুনাল চলার সময় ভোটারতালিকায় নাম অন্তর্ভুক্তি বন্ধ করে দেওয়ার মানে কী? পরে নাম তুলে কী হবে? ভোটটাই তো দিতে পারবে না!"[TECHTARANGA-POST:7891]মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, এই বঞ্চনা তাঁরা মুখ বুজে সহ্য করবেন না। প্রয়োজনে আবারও আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। নিজের নির্বাচনী কেন্দ্র নিয়ে এদিন আবেগপ্রবণ হয়ে পড়েন মমতা। স্থানীয় মানুষের ভিড় দেখে তিনি বলেন, "আমি ছোট থেকে এখানেই আছি। এখান থেকেই আমার ধর্ম, কর্ম আর আন্দোলন। ভবানীপুরের মানুষকে আমার প্রণাম।"[TECHTARANGA-POST:7890]মনোনয়ন জমা দিয়ে ফেরার পথে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, আজ থেকেই তাঁর ঝোড়ো প্রচার শুরু হচ্ছে। "এখন রোজই কর্মসূচি থাকবে।"— একথা বলে কর্মী-সমর্থকদের চাঙ্গা করে দেন তৃণমূল সুপ্রিমো। রাস্তার দু'পাশে দাঁড়িয়ে থাকা অসংখ্য মানুষ এদিন উলুধ্বনি ও শঙ্খ বাজিয়ে তাঁকে স্বাগত জানান।

মনোনয়ন জমা দিতে এসেও  ভোটারতালিকা নিয়ে সরব মমতা!

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার