Hidden Stories (বাংলা)

হাই কোর্টের অন্তর্বর্তী নির্দেশে স্বস্তি ঋতব্রত শিবিরে, বহাল বিরোধী দলনেতার পদ

বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে আপাতত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অবস্থানেই সিলমোহর দিল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের বিচারপতি কৃষ্ণা রাও অন্তর্বর্তী নির্দেশে স্পষ্ট করে দেন, স্পিকার রথীন্দ্র বোসের সিদ্ধান্তে আপাতত কোনও হস্তক্ষেপ করা হবে না। ফলে ঋতব্রতের পাশাপাশি সন্দীপন সাহা, শিউলি সাহা ও আখরুজ্জামানদের বিধানসভার পদও বহাল থাকছে।[TECHTARANGA-POST:10058]তৃণমূলের নির্বাচনী পরাজয়ের পর দলীয় নেতৃত্ব নির্বাচনকে কেন্দ্র করে যে বিতর্ক তৈরি হয়েছিল, তারই জেরে এই আইনি লড়াইয়ের সূত্রপাত। পরিষদীয় নেতা নির্বাচনের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন, সই জালিয়াতির অভিযোগ, দলীয় কোন্দল এবং বহিষ্কারের ঘটনাকে ঘিরে রাজনৈতিক সংঘাত ক্রমশ আদালতের দোরগোড়ায় পৌঁছয়। "সিকিউরিটি বদলি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া, এত হইচই কেন?": দিলীপ ঘোষ সেই প্রেক্ষিতেই মামলাটি দায়ের করা হয়েছিল। বৃহস্পতিবার আদালত মামলাকারী পক্ষের আবেদন গ্রহণ না করে অন্তর্বর্তী পর্যায়ে বর্তমান অবস্থাই বজায় রাখার নির্দেশ দেয়। যদিও মামলার চূড়ান্ত নিষ্পত্তি এখনও হয়নি। আদালত জানিয়েছে, আগামী জুলাই মাসে এই মামলার পরবর্তী শুনানি হবে।[TECHTARANGA-POST:10044]রায়ের পর ঋতব্রত শিবিরের নেতাদের দাবি, বিধানসভার নিয়ম মেনেই বিরোধী দলের নেতৃত্ব নির্বাচন করা হয়েছিল এবং আদালতের নির্দেশ সেই অবস্থানকেই আরও শক্তিশালী করল। ফলে বিধানসভার ভিতরে বিরোধী দলের কাজকর্ম চালিয়ে যেতে আপাতত কোনও আইনি বাধা রইল না।

 হাই কোর্টের অন্তর্বর্তী নির্দেশে স্বস্তি ঋতব্রত শিবিরে, বহাল বিরোধী দলনেতার পদ

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার