Hidden Stories (বাংলা)

বামেদের ‘বিপ্লব’ আটকে থাকল ফেসবুকেই! ব্যর্থ মীনাক্ষী-দীপ্সিতারা

কলকাতা: ২০২৬ বিধানসভা নির্বাচনের ফলাফলে ফের একবার বামেদের জন্য অশনি সঙ্কেত। গতবারের ‘শূন্য’ থাকার রেকর্ড এবারও প্রায় একই রইল। ডোমকলের মতো হাতেগোনা দু-একটি ব্যতিক্রম বাদ দিলে, সারা রাজ্যজুড়ে ফের বিপর্যয়ের মুখে সিপিএম তথা বামফ্রন্ট। মীনাক্ষী মুখোপাধ্যায়, দীপ্সিতা ধর বা সৃজন ভট্টাচার্যের মতো একঝাঁক তরুণ মুখকে সামনে এনেও ইভিএমে তার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হল আলিমুদ্দিন। রাজপথের লড়াই বা সোশ্যাল মিডিয়ার হাইপ যে আদতে ভোটব্যাঙ্কে পরিবর্তন আনতে পারেনি, তা গণনার পরিসংখ্যানই বলে দিচ্ছে।[TECHTARANGA-POST:8768]আনন্দবাজার অনলাইন জানাচ্ছে, হুগলির উত্তরপাড়া কেন্দ্রে প্রার্থী হওয়া বামেদের পোস্টার গার্ল মীনাক্ষী মুখোপাধ্যায় বিপুল ভোটে পরাজিত হয়েছেন। প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত তিনি তৃতীয় স্থানে রয়েছেন। একইভাবে দমদম উত্তর কেন্দ্রে দীর্ঘ লড়াইয়ের পরও জয়ের মুখ দেখতে পাননি দীপ্সিতা ধর। তিনি বিদায়ী বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্য এবং বিজেপি প্রার্থীর পিছনে পড়ে তৃতীয় স্থানেই আটকে গিয়েছেন। একসময়ের ‘লাল দুর্গ’ হিসাবে পরিচিত যাদবপুরেও বিকাশরঞ্জন ভট্টাচার্যের ফলাফল অত্যন্ত হতাশাজনক। সেখানেও বামেদের ঠাঁই হয়েছে তিন নম্বরে।[TECHTARANGA-POST:8767]পাহাড় থেকে সমতল—বামেদের ভোট শতাংশ বৃদ্ধির যে দাবি করা হচ্ছিল, তা শেষ পর্যন্ত কোথাওই আসন জয়ের ম্যাজিক ফিগারে পৌঁছতে পারেনি। উল্টে, পানিহাটিতে আর জি কর কাণ্ডের আবহে কলতান দাশগুপ্তকে প্রার্থী করা হলেও, মানুষের রায় তাঁর পক্ষে যায়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ‘নো ভোট টু মমতা’ স্লোগান কাজ করলেও বামেদের ভোট শেষ পর্যন্ত বিজেপির দিকে মেরুকরণ হয়ে গিয়েছে। ডোমকলের মতো মুসলিম অধ্যুষিত এলাকায় কংগ্রেস-বামের জোট কিছুটা মুখরক্ষা করলেও, সামগ্রিকভাবে বিধানসভায় ফেরার স্বপ্ন কার্যত অধরাই থেকে গেল।[TECHTARANGA-POST:8765]এই বিপর্যয়ের পর বাম শিবিরের অন্দরেই নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তরুণদের উপর বাজি ধরলেও বুথ স্তরে সংগঠনের কঙ্কালসার চেহারাটাই আরও একবার প্রকট হয়ে পড়ল। পরিবর্তনের হাওয়ায় বিজেপি যখন নবান্ন দখলের পথে, তখন বামেদের লড়াই এখন কেবল অস্তিত্ব রক্ষার।

বামেদের ‘বিপ্লব’ আটকে থাকল ফেসবুকেই! ব্যর্থ মীনাক্ষী-দীপ্সিতারা

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার