Hidden Stories (বাংলা)

চাপ বাড়তেই কাটমানির টাকা ফেরত, তৃণমূল নেতার স্বীকারোক্তিতে চাঞ্চল্য কোচবিহারে

কোচবিহারে আবাস যোজনা প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগ ঘিরে ফের চাঞ্চল্য ছড়াল। অভিযোগ, স্থানীয় দুই তৃণমূল নেতা উত্তম বর্মন ও মনোজ অধিকারী উপভোক্তাদের কাছ থেকে বাড়ি পাইয়ে দেওয়ার বিনিময়ে টাকা আদায় করেছিলেন। চাপের মুখে বুধবার সেই টাকা ফেরত দিতে বাধ্য হন তাঁরা।[TECHTARANGA-POST:10240]ঘটনাটি কোচবিহার জেলার ভাওয়েরথানা অঞ্চলের ছোট ব্যাঙডাকি এলাকার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আবাস যোজনার সুবিধা পাওয়ার পর একাধিক উপভোক্তার কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা নেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে শুরু থেকেই এলাকায় অসন্তোষ থাকলেও প্রথমে প্রকাশ্যে কেউ মুখ খুলতে সাহস পাননি বলে দাবি বাসিন্দাদের। পরবর্তীতে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে। অভিযোগের ভিত্তিতে ছোট ব্যাঙডাকি এলাকার উপভোক্তারা একত্রিত হয়ে আন্দোলনে নামেন এবং স্পষ্ট দাবি তোলেন—নেওয়া টাকা ফেরত দিতে হবে।[TECHTARANGA-POST:10237]চাপ বাড়তেই বুধবার উত্তম বর্মন ও মনোজ অধিকারী উপভোক্তাদের ডেকে সেই টাকা ফেরত দেন বলে জানা গিয়েছে। এক বৃদ্ধ উপভোক্তার দাবি, তাঁর কাছ থেকে ৪,৯০০ টাকা নেওয়া হয়েছিল, যা তিনি ফিরে পেয়েছেন। উত্তম বর্মন অভিযোগ স্বীকার করে জানান, “বাড়ি পাওয়ার জন্য দলের নির্দেশেই ওই টাকা তোলা হয়েছিল, নিজেদের ইচ্ছায় নয়। আজ সেই টাকা ফেরত দেওয়া হয়েছে।” তাঁর দাবি, মোট ৯ জন উপভোক্তার মধ্যে ২৪,৯০০ টাকা ফেরত দেওয়া হয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। 

 চাপ বাড়তেই কাটমানির টাকা ফেরত, তৃণমূল নেতার স্বীকারোক্তিতে চাঞ্চল্য কোচবিহারে

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার