ভোট দিতে গিয়ে মর্মান্তিক পরিণতি! কেন্দ্রীয় বাহিনীর ‘ধাক্কায়’ মৃত্যু বৃদ্ধের, উদয়নারায়ণপুরে কাঠগড়ায় জওয়ানরা
গণতন্ত্রের উৎসবে শামিল হতে এসে প্রাণ হারাতে হলো এক বৃদ্ধকে। বুধবার রাজ্যের দ্বিতীয় দফার নির্বাচনের দিন হাওড়ার উদয়নারায়ণপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে এক বৃদ্ধ ভোটারকে ধাক্কা মারার অভিযোগ উঠল, যার জেরে মৃত্যু হয়েছে তাঁর।[TECHTARANGA-POST:8558] এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছে উদয়নারায়ণপুরের কুরিট গ্রাম। মৃত বৃদ্ধের নাম পূর্ণচন্দ্র দলুই। পরিবারের সদস্যদের অভিযোগ, ২৪৫ নম্বর বুথ বলরামপুর প্রাথমিক বিদ্যালয়ে ছেলের সঙ্গে ভোট দিতে গিয়েছিলেন অশক্ত পূর্ণচন্দ্রবাবু। একা হাঁটাচলার ক্ষমতা না থাকায় তাঁর ছেলে তরণী দলুই জওয়ানদের কাছে বুথের ভিতরে যাওয়ার অনুমতি চান। কিন্তু অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী তাঁদের সাহায্য করা তো দূর অস্ত, উল্টে বাধা দেয়।[TECHTARANGA-POST:8555]ঘটনার প্রত্যক্ষদর্শী ও পরিবারের দাবি, পরপর দু’বার চেষ্টা করার পর তৃতীয়বার বৃদ্ধের ছেলে যখন ফের জওয়ানদের কাছে আবেদন জানাতে যান, তখন জওয়ানরা তাঁদের সজোরে ধাক্কা মেরে সরিয়ে দেন। ধাক্কার চোটে বৃদ্ধ ও তাঁর ছেলে দুজনেই রাস্তায় পড়ে যান এবং পূর্ণচন্দ্রবাবু অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি তাঁকে আমতা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। [TECHTARANGA-POST:8548]উদয়নারায়ণপুর বিধানসভার তৃণমূল প্রার্থী সমীর পাঁজা তীব্র ক্ষোভ প্রকাশ করে এই ঘটনার জন্য সরাসরি কেন্দ্রীয় বাহিনীর অতিসক্রিয়তাকেই দায়ী করেছেন। একজন নাগরিকের ভোটাধিকার প্রয়োগ করতে এসে এমন মৃত্যু রাজ্যের নির্বাচনী নিরাপত্তার ওপর বড়সড় প্রশ্নচিহ্ন খাড়া করে দিল।