ভবানীপুরে নজিরবিহীন ছবি! তৃণমূলের ক্যাম্পে ঢুকে ঠান্ডা পানীয় খেলেন শুভেন্দু অধিকারী, হাসি-ঠাট্টায় মাতলেন কর্মীরা
ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সারা দেশের নজর যে হাইভোল্টেজ কেন্দ্রের দিকে, সেই ভবানীপুরে আজ দেখা গেল রাজনীতির এক বিরল ও সৌজন্যের ছবি। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের খাসতালুকে দাঁড়িয়ে খোদ বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী সোজা ঢুকে পড়লেন শাসকদলের ক্যাম্প অফিসে। বুধবার সকাল থেকেই বুথে বুথে ঘুরছিলেন তিনি। [TECHTARANGA-POST:8552]কালীঘাট চত্বরে একদল তৃণমূল মহিলা কর্মীর ‘জয় বাংলা’ স্লোগান এবং বিক্ষোভের মুখে পড়তে হলেও, একটু পরেই পাশের একটি ওয়ার্ডে ধরা পড়ল সম্পূর্ণ বিপরীত চিত্র। রাস্তার ধারে তৃণমূলের ক্যাম্প অফিসে কর্মীদের বসে থাকতে দেখে মেজাজ না হারিয়ে বরং তাঁদের দিকেই এগিয়ে যান শুভেন্দু। আকস্মিক এই ঘটনায় প্রথমে ঘাসফুল শিবিরের কর্মীরা কিছুটা হকচকিয়ে গেলেও, মুহূর্তেই গুমোট ভাব কেটে গিয়ে শুরু হয় হাসি-মজাক।[TECHTARANGA-POST:8547]বিজেপি প্রার্থীকে হাতের নাগালে পেয়ে তৃণমূল কর্মীরাও তাঁকে যথাযোগ্য সম্মান জানান। শুভেন্দু নিজে এগিয়ে গিয়ে তাঁদের সঙ্গে হাত মেলান এবং কুশল বিনিময় করেন। এরই মাঝে এক তৃণমূল কর্মী আতিথেয়তার খাতিরে বিজেপি প্রার্থীর দিকে একটি ঠান্ডা পানীয়র বোতল এগিয়ে দেন। প্রখর রোদে বুথ পরিদর্শন সেরে আসা শুভেন্দুও সেই আমন্ত্রণে সাড়া দিয়ে হাসিমুখে ঠান্ডা পানীয় পান করেন।[TECHTARANGA-POST:8542] একদিকে যখন রাজনৈতিক মহলে একে অপরের বিরুদ্ধে আক্রমণ শানানো হচ্ছে, তখন ভবানীপুরের এই ‘ঠান্ডা পানীয়’ কূটনীতি এবং সৌজন্যের রাজনীতি সাধারণ মানুষের মনে আলাদা করে জায়গা করে নিয়েছে। তৃণমূলের ক্যাম্প অফিস থেকে হাসিমুখে বিদায় নিয়ে আবার নিজের গন্তব্যে এগিয়ে যান বিধানসভার বিদায়ী বিরোধী দলনেতা।