Hidden Stories (বাংলা)

Durga Puja2026: “৩০০০ ড্রোনে আকাশে ফুটে উঠবেন মা!” ইডেনে অভূতপূর্ব আলোকময় রূপ, তর্পণে চণ্ডীপাঠ ও মেগা বিজয়া সম্মিলনীর অভিনব ঘোষণা শুভেন্দুর!

কলকাতা: মহালয়ার পূণ্য তিথিতে রাজ্যবাসীকে এক অভূতপূর্ব ও চোখধাঁধানো চমক দিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। মহালয়ার সন্ধ্যায় কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে আয়োজিত হতে চলেছে এক আলোর মহোৎসব, যেখানে ৩০০০টি ড্রোন একসঙ্গে আকাশে উড়ে ফুটিয়ে তুলবে দেবী দুর্গার মায়াবী রূপ ও দুর্গাপুজোর নানা ঐতিহ্যবাহী অনুষঙ্গ। যদিও বিশেষ কাজের ব্যস্ততার কারণে এই বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তবুও নতুন বিজেপির রাজ্য সরকারের এই মেগা আয়োজন বঙ্গবাসীকে পুরোপুরি মুগ্ধ করবে বলে আশাবাদী নবান্নের শীর্ষ কর্তারা।আকাশে ড্রোন শোর পাশাপাশি ইডেনে থাকছে জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে স্রেফ ইডেনেই শেষ নয়, মহালয়ার ভোরে গঙ্গার ঘাটগুলিতেও থাকছে দারুণ বিস্ময়। প্রতি বছর মহালয়ার ভোরে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে গঙ্গার ঘাটগুলিতে ভিড় জমান হাজার হাজার পুণ্যার্থী। সেই সময় গঙ্গার বাতাসে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর চিরন্তন কণ্ঠে চণ্ডীপাঠ পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য। নবান্ন সূত্রে জানা গিয়েছে, বাবুঘাট, আহিরীটোলা, জাজেস ঘাট, নিমতলা ও বাজা কদমতলা ঘাটে বিশাল আকারের ঐতিহ্যবাহী রেডিওর প্রতিকৃতি তৈরি করা হচ্ছে, যেখান থেকে ভেসে আসবে 'মহিষাসুরমর্দিনী'-র সুর।[TECHTARANGA-POST:13389]অন্যদিকে, এবার প্রথাগত কার্নিভালের পরিবর্তে একেবারেই নতুন ঢঙে বিজয়া সম্মিলনী আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আগামী ২৬ তারিখে সমস্ত পুজো কমিটিকে নিয়ে এক অভিনব 'মিলন মেলা' আয়োজন করা হচ্ছে। গতানুগতিক ক্যাটারিং ব্যবস্থার বাইরে গিয়ে এই মিলন মেলায় ঠাঁই পাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বিখ্যাত সব ঐতিহ্যবাহী খাবারের স্টল। রাজ্যবাসী যাতে দুর্গাপুজোর সূচনা থেকে বিজয়া পর্যন্ত নতুন প্রশাসনিক আমলের এই বিশেষ উৎসবের ছোঁয়া পান, তার জন্য প্রশাসনিক স্তরে প্রস্তুত রাখা হচ্ছে সমস্ত ব্যবস্থা।

 Durga Puja2026: “৩০০০ ড্রোনে আকাশে ফুটে উঠবেন মা!” ইডেনে অভূতপূর্ব আলোকময় রূপ, তর্পণে চণ্ডীপাঠ ও মেগা বিজয়া সম্মিলনীর অভিনব ঘোষণা শুভেন্দুর!