Hidden Stories (বাংলা)

নেপালে বৈধ গাঁজা! সীমান্ত পেরিয়ে বিহারে বাড়বে কি চোরাচালানের ঝুঁকি?

নেপালে এতদিন নিষিদ্ধ ছিল গাঁজা। এবার সেই নিয়মেই বড় বদল। সীমান্তবর্তী গণ্ডকী প্রদেশে চিকিৎসার কাজে গাঁজা চাষ ও ব্যবহারে বৈধতা দেওয়া হয়েছে। প্রাদেশিক প্রশাসনের অনুমোদনের পরই নতুন আইন কার্যকর হয়েছে। আর এই সিদ্ধান্ত ঘিরেই প্রশ্ন উঠছে ভারতের বিহার সীমান্তে এর প্রভাব নিয়ে।[TECHTARANGA-POST:11525]নেপালের জাতীয় আইন অনুযায়ী, ব্যক্তিগত ব্যবহারের জন্য গাঁজা রাখলেও কারাদণ্ড হতে পারে। গাঁজা বিক্রির ক্ষেত্রে রয়েছে আরও কঠোর শাস্তি। যদিও দেশটির বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে দীর্ঘদিন ধরেই গাঁজার ব্যবহার প্রচলিত। গাঁজা চাষ ও ব্যবহারের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিও বহুবার উঠেছে। এবার নেপালের সাতটি প্রদেশের অন্যতম গণ্ডকীতে চিকিৎসার জন্য গাঁজা চাষকে বৈধতা দেওয়া হল।[TECHTARANGA-POST:11516] ভারতের জন্য উদ্বেগের জায়গা অবশ্য অন্য। গণ্ডকী প্রদেশের সঙ্গেই ভারতের বিহারের সীমান্ত রয়েছে। বিহারে মদ নিষিদ্ধ হওয়ায় নেশার বিকল্প মাধ্যমের চাহিদা রয়েছে বলে বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে। ফলে নেপালের গণ্ডকীতে বৈধভাবে গাঁজা উৎপাদন শুরু হলে তার সুযোগ নিয়ে বেআইনি ভাবে বিহারে গাঁজা পাচারের চেষ্টা হতে পারে কি না, সেই প্রশ্নই উঠছে।[TECHTARANGA-POST:11498]যদিও গাঁজা শুধুমাত্র চিকিৎসার কাজে ব্যবহার করার জন্যই এই অনুমোদন দেওয়া হয়েছে। ভারতেও চিকিৎসা ও গবেষণার ক্ষেত্রে গাঁজা-জাতীয় উপাদান নিয়ে নিয়ন্ত্রিত ভাবে কাজ হচ্ছে। লাইসেন্সপ্রাপ্ত গবেষণা এবং নির্দিষ্ট কিছু গাঁজা-ভিত্তিক ওষুধ ব্যবহারের ক্ষেত্রেও অনুমোদনের ব্যবস্থা রয়েছে। 

 নেপালে বৈধ গাঁজা! সীমান্ত পেরিয়ে বিহারে বাড়বে কি চোরাচালানের ঝুঁকি?