Hidden Stories (বাংলা)

হাইকোর্টের নির্দেশে সিজিও-তে হাজিরা সুজিত বসুর, সঙ্গে পুত্র সমুদ্র! পুরনিয়োগ দুর্নীতিতে ম্যারাথন জিজ্ঞাসাবাদের সম্ভাবনা

ভোট মিটতেই এবার আইনি গেরোয় রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজিরা দিলেন তিনি। সঙ্গে ছিলেন তাঁর পুত্র সমুদ্র বসু এবং আইনজীবী। বিধাননগর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজিতকে ভোটের আগে একাধিকবার তলব করা হলেও নির্বাচনী প্রচার ও কাজে ব্যস্ত থাকার কারণ দেখিয়ে তিনি হাজিরা এড়িয়েছিলেন। সেই সময় বিষয়টি আদালতে গড়ালে হাইকোর্ট তাঁকে ১ মে হাজিরার নির্দেশ দেয়। সেই মতো এদিন নির্দিষ্ট সময়েই ইডি দফতরে পৌঁছে যান মন্ত্রী।[TECHTARANGA-POST:8635]সুজিত বসুর হাজিরা ঘিরে শুক্রবার সকাল থেকেই সিজিও কমপ্লেক্স চত্বরে ছিল কড়া নিরাপত্তা। ভিতরে প্রবেশের সময় সুজিত জানান, ইডি আলাদা করে কোনো নথিপত্র না চাইলেও তিনি সঙ্গে করে আদালতের নির্দেশনামার কপি নিয়ে এসেছেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মূলত দক্ষিণ দমদম পুরসভার নিয়োগ সংক্রান্ত অনিয়ম নিয়ে সুজিতকে জিজ্ঞাসাবাদ করতে পারে বলে খবর। এর আগে সুজিতের বাড়ি, অফিস এবং তাঁর পরিবারের সদস্যদের ধাবাতেও তল্লাশি চালিয়েছিলেন তদন্তকারীরা। মন্ত্রীর পুত্র সমুদ্র বসুকেও এর আগে তলব করে তাঁর বয়ান নথিভুক্ত করা হয়েছিল।[TECHTARANGA-POST:8632]যদিও শুরু থেকেই এই নিয়োগ দুর্নীতি মামলায় নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করে এসেছেন সুজিত বসু। তাঁর দাবি, সিবিআই এই মামলায় যে চার্জশিট জমা দিয়েছে, তাতে তাঁর নাম নেই। তবে ইডি কেন তাঁকে বারবার তলব করছে, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন তিনি। ইডি সূত্রে খবর, ধাবার মালিকানা এবং পুরসভার নিয়োগ প্রক্রিয়ায় তাঁর প্রভাব খাটানোর অভিযোগ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ভোটের উত্তাপ থিতিয়ে যেতেই হেভিওয়েট মন্ত্রীর এই হাজিরা নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল শুরু হয়েছে।

হাইকোর্টের নির্দেশে সিজিও-তে হাজিরা সুজিত বসুর, সঙ্গে পুত্র সমুদ্র! পুরনিয়োগ দুর্নীতিতে ম্যারাথন জিজ্ঞাসাবাদের সম্ভাবনা

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার